February 21, 2026

ফলের দাম আকাশ ছোঁয়া কিন্তু কেনো

1 min read
Spread the love

সেখ আব্দুল আজিম (চন্ডীতলা) : চলছে পবিত্র রমাজন মাস। এই সময়ে মুসলিম ধর্মালম্বী মানুষেরা সারাদিন না খেয়ে খেজুর ছোলা শরবত কিংবা ফল খেয়ে ইফতার করেন । তাই বাজারে ফলের চাহিদা অনেকটাই। ডানকুনি, চন্ডিতলা,নবাবপুর, ভগবতী পুর ফুরফুরা ও জাঙ্গিপাড়া এলাকায় মুলিম ধর্মালম্বী মানুষের সংখ্যা বেশ ভালো।অন্যদিকে রমজান মাস উপলক্ষে ফলের চাহিদা বাড়ায় কিছু অসাধু ব্যবসায়ী অহেতুক ফলের দাম ছড়িয়ে বাজারে বিক্রি করছে যা নিম্ন মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে।চন্ডীতলা থানার অন্তর্গত ভগবতীপুর বাজারে ফল বিক্রেতা মাছ বিক্রেতা সবজি বিক্রেতার সাথে কথা বলে তাদের থেকে জানা যায় কোয়ালিটি অনুযায়ী সামান্য দাম বেড়েছে। তিন দশকের এক ফল ব্যবসায়ী এটাও জানালেন , কেও কেও বিভ্রান্ত সৃষ্টি করছে ফলের দাম নিয়ে কিন্তু আদৌ সত্য নয়। নিত্যদিনের সবজি বিক্রেতারা তারা একই কথা বললেন দাম বাড়ার কোনো প্রশ্নই নেই শসার দাম টা উঠানামা করে তাতে কোন অসুবিধা নেই ক্রেতারা বুঝে গেছেন ‌। প্রসঙ্গত মাছের দাম তুলনামূলক ভাবে বেশ কম। মাছ অন্য সময় ২০০ টাকার ঊর্ধ্বে থাকে,বড় বড় কাতলা মাছ মাত্র দুশো টাকায় বাজারে বিকচ্ছে এই ব্যতিক্রম ও দেখা গেলো।এছাড়া অন্যান্য মাছের দাম অত্যন্ত কম, পূর্ব অনুযায়ী মাছ বিক্রেতা তা মজা করে বলছেন রমজানের অফার দিচ্ছি ।শাক সবজিরে দাম প্রতিদিনের মতোই যা নিয়ে ব্যবসায়ী জানালেন ব্যবসায়ী রা জানান এতে তাতে কোন প্রভাব পড়েনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *