February 18, 2026

ডানকুনিতে নতুন পৌরভবনের শুভ উদ্বোধন

1 min read
Spread the love

ডানকুনিতে নতুন পৌরভবনের শুভ উদ্বোধন, ভোটের আগেই উন্নয়নের বার্তাসেখ আব্দুল আজিম. ডানকুনি:বিধানসভা ভোটের প্রাক্কালে ডানকুনি-তে উদ্বোধন হল বহু প্রতীক্ষিত নতুন পৌরভবন। এদিন আনুষ্ঠানিকভাবে ভবনের দ্বারোদ্ঘাটন করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডানকুনি পৌরসভার চেয়ারম্যান হাসিনা সাবনাম,অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্ডীতলার বিধায়ক সাথি খন্দকার, ডানকুনি থানার আইসি, ডানকুনি পৌরসভার পৌরপ্রধান হাসিনা সাবনাম, উপপৌরপ্রধান প্রকাশ রাহা, এছাড়া সমস্ত পৌরপারিষদ, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা।*দীর্ঘ প্রতীক্ষার অবসান*২০০৯ সালে গ্রাম পঞ্চায়েত থেকে পৌরসভায় রূপান্তরিত হলেও এতদিন আলাদা পৌর ভবন ছিল না। মনোহরপুর গ্রাম পঞ্চায়েত ভবনের সীমিত পরিসরেই চলত প্রশাসনিক কাজ। সাধারণ মানুষকে পরিষেবা পেতে ভোগান্তির শিকার হতে হত। নতুন ভবন চালু হওয়ায় এবার এক ছাদের তলায় মিলবে নাগরিক পরিষেবা—এমনটাই দাবি পৌর কর্তৃপক্ষের।পৌর চেয়ারম্যান বলেন, “দীর্ঘদিন সরকারি সহযোগিতা না পেলেও পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর উদ্যোগে এবং দপ্তরের সহায়তায় অর্থ বরাদ্দ হয়। সেই অর্থেই তৈরি হয়েছে এই আধুনিক পৌর ভবন।” ডানকুনি তে নব নির্মিত পৌর ভবনের ভুয়সী প্রশংসা করেন ডানকুনি থানার এইসি শান্তুনু সরকারও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *