February 24, 2026

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গুনীজন সংবর্ধনা

1 min read
Spread the love

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গুনীজন সংবর্ধনা –নিজস্ব সংবাদদাতা, কলকাতা: ভিশন অফ বেঙ্গল আয়োজিত অলবেঙ্গল রিপোটার্স ক্লাবের সহযোগিতায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কলকাতা কৃষ্ণপদ মেমোরিয়াল হলে জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপিত হয়ে গেল। সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত ব্যক্তিদের বিশ্ববঙ্গ সাহিত্য ভূষণ সম্মান ও স্মৃতি স্মারক সম্মান প্রদান করা হয়। এই মহতী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন ডাঃ গোপাল মিশ্র, প্রাক্তন উপাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়।এই অনুষ্ঠানে যে বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান গ্ৰহণ করেন, তাঁরা হলেন—কিংশুক চক্রবর্তী (শিক্ষাবিদ ও সাহিত্যিক);ডাঃ অরুনিমা দাশগুপ্ত সেন (রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষিকা ও বাচিক শিল্পী);কাজী হেদায়েতুল্লা (সাইকোলজিক্যাল কাউন্সিল এক্সপার্ট, মুক্ত ভাবনা সংস্থা);মতিয়ার রহমান (সম্পাদক, জনতার আদালত পত্রিকা);সেখ আব্দুল আজিম ( প্রবীণ সাংবাদিক ও এখন সবার খবর চ্যানেলের সি ই ও),ডাঃ নিতাই চন্দ্র ঘটক (প্রাক্তন গ্রন্থাগারিক ও চিকিৎসক, কবি, AI ও মেডিক্যাল ইনফরমেশন স্পেশালিস্ট, মেডিক্যাল নিউজ রিপোর্টার ও সমাজসেবক);শ্রীমতি অনুরাগ বসু (মাদার টেরেসা পুরস্কারপ্রাপক);শ্রীমতি ত্রিপর্ণা চট্টোপাধ্যায় (বেলা দে স্মৃতি পুরস্কারপ্রাপক);শ্রী প্রভাস চন্দ্র বিদ্যার্থী (সাহিত্যিক ও পুস্তক রচয়িতা);উমাশঙ্কর (সাহিত্যিক ও প্রাবন্ধিক);এই অনুষ্ঠানটি একটি আন্তঃবিষয়ক প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে, যেখানে সাহিত্য ও সমাজবিজ্ঞান, চিকিৎসা ও মানবিকতা, সাংবাদিকতা ও জনস্বার্থ—সবকিছু মিলিত হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, নারী শিক্ষাবিদ ও সমাজকর্মীদের সক্রিয় অংশগ্রহণ সমাজে অন্তর্ভুক্তিমূলক অগ্রগতির প্রতিফলন ঘটায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *