ভ্রাম্যমাণ চিকিৎসালয়
1 min read
সেখ আব্দুল আজিম (চন্ডীতলা) রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় ভ্রাম্যমাণ চিকিৎসালয়।রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে চিকিৎসা পরিষেবা দিতে চন্ডীতলা ব্লক ওয়ান অধীনের গ্রামীণ হাসপাতাল আইয়া ইছা পরসের ডাক্তারদের পরিষেবা পেয়ে অত্যন্ত আপ্লুত এলাকার সাধারণ মানুষ। প্রসঙ্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে হাজী সেখ সাফাজুল ইসলামের বাড়ির সম্মুখে এছাড়া দলিল ঘরে ডাক্তারি পরিষেবা দেয়া হলো এলাকার সাধারণ মানুষকেই। উল্লেখ্য ৭ ই রমজান ২৫শে ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১ টা নাগাদ শুরু হয় ডাক্তারি পরিষেবা সমাপ্ত হয় যতক্ষণ ডাক্তারি পরিষেবা নিতে সাধারণ মানুষ অপেক্ষায় ছিলেন। স্বাস্থ্য পরীক্ষা ব্লাড সুগার পরীক্ষা হাই প্রেসার ইসিজি চক্ষু পরীক্ষা করা হয়। বিনামূল্যে ঔষধ এবং চশমা দেওয়া হবে, কয়েকদিন পর জানালেন চোখের ডাক্তার সাহেব। উপস্থিত ছিলেন নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনা সাঁতরা উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক এছাড়া তৃণমূল কংগ্রেসের সৈনিক লালটু রিঙ্কু সেখ জাহাঙ্গীর এছাড়া অন্যান্য তৃণমূল কংগ্রেসের সৈনিকগণ।