November 26, 2026

হুগলীতে ফুড প্যাকেজিং কারখানায় গ্যাস লিক করে আহত প্রায় ২১ জন মহিলা কর্মী

Spread the love

হুগলীর এক ফুড প্যাকেজিং কারখানায় কার্বন ডাই অক্সাইড গ্যাস লিক করে অসুস্থ প্রায় ২২ জন মহিলা কর্মী এর মধ্যে ২১ জন মহিলা কর্মীকে ভর্তি করা হয়েছে শ্রীরামপুর ইএসআই হাসপাতালে বুধবার ঘটনাটি ঘটে পিয়ারাপুর দিল্লি রোডের ধারে একটি বেসরকারি ফুড প্যাকেজিং কারখানায়। কারখানার অগ্নি নির্বাপক যন্ত্র থেকে এই গ্যাস লিক করে বলে সূত্র মারফত জানা যায়। অগ্নি নির্বাপক যন্ত্র হাত থেকে পড়ে গিয়ে এই দুর্ঘটনা বলে জানা যায় কাজের সময় সকল কর্মীরা প্রায় একই জায়গায় ছিলেন কার্বন ডাই-অক্সাইড গ্যাস ছড়িয়ে পড়ে অসুস্থ হয়ে পড়েন তারা এর পর অসুস্থদের সকলকেই শ্রীরামপুর ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ভর্তি করা হয় সমস্ত মহিলা কর্মীদের। এরপরেই অসুস্থ দের পিএসআই হাসপাতালে দেখতে যান চাপধানীর বিধায়ক অরিন্দম গুইন্ ও ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র। ওই ফুড প্যাকেজিং কারখানায় গ্যাস লিক করে অসুস্থ প্রায় ৩০ জনের পরিবারের লোকেরা আতঙ্কে তাদের কেও কেও অভিযোগ করেন এর আগেও গত কয়েক মাস আগে এই একই ঘটনা ঘটেছিল তবুও সচেতন হয়নি কর্তৃপক্ষ একটু সচেতন হলে এ ধরনের ঘটনা হয়তো আর ঘটতো না।। এ বিষয়ে বিধায়ক অরিন্দম গুইন বলেন কুড়ি বাইশ জন মহিলা গ্যাস লিকেজের ফলে অসুস্থ হয়ে পড়েছেন আতঙ্ক তো নিশ্চই তার সাথে গ্যাসের জন্য হয়তো অসুস্থও হয়েছেন বেশ কিছু মহিলা আপাতত সুস্থ হয়ে বাড়ি গেছেন ৬-৭ জন এখনো শেখানে ভর্তি আছেন যারা একটু হলেও বেশি আক্রান্ত হয়েছেন তাদের পরিবারের লোকজন এসেছেন আমরাও সেখানে গেছিলাম দেখে এসেছি আপাতত তারা মোটামুটি সুস্থ আছে যারা অসুস্থ আছে তাদের কালকে( বৃহস্পতিবার ) হয়তো ছেড়ে দেবে। তিনি জানেন ২২ জন মতো আক্রান্ত হয়েছে তার মধ্যে ৬-৭ জন গুরুতরভাবে অসুস্থ।চন্দননগর পুলিশ কমিশনারের অন্তর্গত পুলিশ আধিকারিকরা ইতিমধ্যেই এই তদন্ত শুরু করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *