July 31, 2026

দেশে ফিরতে চায় হাসিনা! ফিরলে কি হতে চলেছে?

1 min read
Spread the love

বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। কিন্তু দেশে পা রাখলেই কি গ্রেফতার? এমনকি মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ার আশঙ্কা? এই প্রশ্ন ঘিরেই ফের চর্চার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাংলাদেশের আইনমন্ত্রী এম আসাদুজ্জামান জানিয়েছেন, শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফেরার অধিকার রাখলেও, দেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাঁর দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় রয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে আইনমন্ত্রী বলেন, শেখ হাসিনা যদি দেশে ফিরে আত্মসমর্পণ করতেও চান, তবুও তাঁকে অবিলম্বে গ্রেফতার করা হতে পারে। তিনি আরও জানান, বাংলাদেশের সরকার আগেই শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে। দেশে কীভাবে ফিরবেন, সেই প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী বলেন, সেটি শেখ হাসিনার বিষয়, তবে বাংলাদেশের মাটিতে পা রাখলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক অস্থিরতার পর শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। তবে সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম AFP-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশে ফিরতে চান। তাঁর কথায়, “আমাকে গ্রেফতার করা হতে পারে, এমনকি প্রাণহানির আশঙ্কাও রয়েছে। তবুও দেশের মানুষের ডাকে আমি ফিরতে চাই।”অন্যদিকে, ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়। তবে এই বিচারপ্রক্রিয়া নিয়ে জাতিসংঘের মানবাধিকার দপ্তর এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ একাধিক আন্তর্জাতিক সংস্থা প্রশ্ন তুলেছে এবং বিচারপ্রক্রিয়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছে।এদিকে, বাংলাদেশ সরকার একাধিকবার শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানিয়েছে ভারতের কাছে। ভারত জানিয়েছে, এ বিষয়ে দুই দেশের প্রচলিত আইন ও আন্তর্জাতিক নিয়ম মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে।এখন সবচেয়ে বড় প্রশ্ন—শেখ হাসিনা কি সত্যিই বাংলাদেশে ফিরবেন? আর ফিরলে তাঁর ভবিষ্যৎ কী হবে? সেই দিকেই নজর রয়েছে বাংলাদেশসহ গোটা আন্তর্জাতিক মহলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *