সোনার বিস্কুট সোনার বার ২৮কোটি ৫০লক্ষ উদ্ধার অনুব্রত ঘনিষ্টর বাড়ি থেকে উদ্ধার,
1 min read
অনুব্রত ঘনিষ্ঠের আত্মীয় টুনু মন্ডলের বাড়ি থেকে উদ্ধার ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি ক্যাশ!
জানা গিয়েছে, ঘটনায় মূল অভিযুক্তের নাম মিনার মণ্ডল। এই মিনার মণ্ডলের আত্মীয়ের নাম টুলু মণ্ডল। আর এই টুলু মণ্ডল নাকি অনুব্রত মণ্ডলের বেশ ঘনিষ্ঠ।
মহম্মদবাজার, বীরভূম: বীরভূমে হঠাৎ হইচই। মহম্মদবাজার এলাকার ডেউচা বাস স্ট্যান্ড সংলগ্ন এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার সোনা ও টাকা। আজকের বাজার মূল্যে যার দাম ৫০ কোটি টাকার বেশি। এই ঘটনা কয়েক বছর আগের পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকার কথা মনে করিয়ে দিলেও এবারে যাঁর বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে তিনি কিন্তু পেশায় সরকারি বাসের চালক ছিলেন।জানা গিয়েছে, ঘটনায় মূল অভিযুক্তের নাম মিনার মণ্ডল। এই মিনার মণ্ডলের আত্মীয়ের নাম টুলু মণ্ডল। টুলু মণ্ডল বীরভূমের অত্যন্ত পরিচিত এক পাথর ব্যবসায়ী। তাঁর আরও এক পরিচয়ের খবর জানা যাচ্ছে। এই টুলু মণ্ডল নাকি অনুব্রত মণ্ডলের বেশ ঘনিষ্ঠ।অনুব্রত ঘনিষ্ঠ এই পাথর ব্যবসায়ী পাথর খাদান থেকে কর আদায় করতেন। জানা গিয়েছে তৃণমূলে আমলে দৈনিক প্রায় ৭০ লক্ষ টাকা কর জমা পড়ত এখান থেকে। কিন্তু সরকার বদলের পর কর আদায়ের ব্যবস্থা বেসরকারি হাত থেকে নিয়ে সরকারি সংস্থাকে দিয়ে দেওয়া হয়। আর তারপরই দেখা যায়, দৈনিক করের পরিমাণ এক লাফে বেড়ে গিয়েছে গিয়েছে ২ কোটি ৮০ লক্ষ টাকা।আর এবার সেই পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের জামাইবাবু মিনার মণ্ডলের বাড়ি থেকে উদ্ধার হল ২৮ কোটি টাকা ও ১৫ কেজি সোনা। টাকা ও সোনা মিলিয়ে বাজার মূল্য সাড়ে ৫০ কোটি টাকা। ২৮ ঘণ্টার বেশি সময় ধরে মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় বীরভূমের মহম্মদ বাজার থানার পুলিশ। ঘরের ৪ টি আলমারি থেকে মিলেছে টাকা ভর্তি ব্যাগ। এ ছাড়াও দেওয়ালের চোরা কুঠুরিতে লুকিয়ে রাখা ছিল টাকার বাণ্ডিল। মিলেছে কেজি কেজি সোনার বার, সোনার বিস্কুটও।
