November 26, 2026

তৃণমূল কংগ্রেস থেকে তাড়িয়ে দেওয়া হলো বৈশালী ডালমিয়া কে?

Spread the love

বালির বিধায়ক বৈশালী ডালমিয়া,একাধিকবার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন। একই দিনে রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রিত্ব ছাড়ার পরেই আবার অন্যশুরে কথা বলেন বৈশালী ডালমিয়া ।তাই তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির পক্ষ থেকে দল বিরোধী কার্যকলাপের জন্য বহিষ্কারের সিধান্ত নেওয়া হল বালির বিধানসভার বিধায়ক বিধায়ক বৈশালী ডালমিয়াকে। লক্ষীরতন শুক্লা রাজনীতি থেকে অবসর জানানোর সময়েও অনেকটা যেন লক্ষীর পাশেই ছিলেন বৈশালী। তিনি বার বার অভিযোগ করেছেন তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না তার অভিযোগ ছিলো তিনি দলের সিনিয়র দের ব্যাবহারে তিনি ক্ষুব্ধ । তবে বেসুরো হলেও দল ত্যাগের ঘোষণা করেন নি তিনি । কিন্তু সাম্প্রতিক অতীতে হুগলী হাওড়া সহ একাধিক জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। বনো মন্ত্রী রাজীব বাবুও এই নিয়ে একাধিক বার সরব হয়েছিলেন । আজ অন্তিম পরিণতি তে তিনি মন্ত্রিত্ব ছাড়লেন। বিষয়টা একটাই অভিযোগ গুলো কেন দলের শীর্ষ নেতৃত্ব কে না জানিয়ে মিডিয়া তে জানানো হচ্ছে । এই নিয়ে তৃণমূলে থেকেই কি তৃণমূলের গলার কাঁটা হয়ে উঠছেন কিছু নেতৃত্ব । নাকি রাজ্যের মন্ত্রীর গলায় বার বার উঠে আসা বক্তব্য গ্যাস খেয়ে বলছে সেটাই সত্যিই । তার মানে কি গ্যাস অথাৎ নেতৃত্বের বা মন্ত্রীত্ব এর লোভে দলে থেকে দলের ধ্বংসের কারণ হয়ে উঠছেন দলের একাংশ? এই প্রশ্ন যখন উঠেছে জন মানুষে, ঠিক সেই সময়ে বেসুরো বালির বিধায়ক বৈশালী ডালমিয়া কে দল থেকেই বহিস্কার করে তৃণমূল কংগ্রেস হাই কমান্ড কি কড়া বার্তা দিতে চাইলেন বাকি বেসুরো দের । নানা প্রশ্ন চিহ্ন এর মাঝে আর একটি প্রশ্ন বাসা করছে জন মানুষে মমতা কি ভোটের আগেও আদেও কোনো ম্যাজিক দেখাতে সক্ষম হবে না দুয়ারে বাংলার সাফল্যতা বা ব্যার্থথা ই হবে এইবারের ভোটের রিপোর্ট কার্ড ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *