November 26, 2026

অগ্নিবীরে সারা ভারতে জ্বলছে আগুন সোমবার ভারত বন্ধের ডাক। আপনি কি জানেন অগ্নিবীর কি?

Spread the love

অগ্নিপথ বিরোধী একাধিক সংগঠনের ডাকে সোমবার গোটাভারত বন্ধ। ইতিমধ্যে অগ্নিপথ কে কেন্দ্র করে হিংসার আগুন ছড়িয়ে পড়েছে ভারতের কোনায় কোনায় পুরানো হয়েছে রেল থেকে শুরু করে সরকারি সম্পত্তি, এবার সেই হিংসা আটকাতে দেশজুড়ে অতিসতর্ক প্রশাসন। গোটা দেশের বিভিন্ন কেন্দ্রীয় সরকারি অফিস ও রাজ্য সরকারের অফিসকে নিরাপত্তার জন্য সক্রিয় প্রশাসন। অগ্নিপথের আগুনে পুড়েছে বিহারে ট্রেন তাই ঝাড়খন্ড প্রশাসন আজ স্কুল বন্ধের নির্দেশ দিয়েছেন। অতি সর্তকতা অবলম্বন করছে উত্তরপ্রদেশ সরকারও। শুধু এখানেই থেমে থাকেনি উত্তরপ্রদেশ সরকার একাধিক অঞ্চলে ১৪৪ ধারা জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২ মাসের জন্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে বাড়িয়া তে। হিংসা ছড়ানোর চেষ্টা করলে কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন কেরল পুলিশ। গোটা দেশজুড়ে একাধিক ট্রেন আজ বন্ধ । নবান্ন তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কোন ধরনের বন্ধকে রাজ্য সমর্থন করবে না তাই নবান্ন তরফ থেকে প্রশাসনকে তুই থাকার নির্দেশিকা জারি করা হয়েছে। যদিও পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বন্ধ করার চেষ্টা করেন কয়েকটি রাজনৈতিক সংগঠন। রাজ্যের সমস্ত কেন্দ্রীয় সরকারের অফিসে থাকছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা । কিন্তু এই অগ্নিপথ কি? অগ্নিপথ প্রতিরক্ষা বাহিনী তে নিয়োগের এক নতুন স্কিম । ইসস্কিমে তাদেরকেই নিয়োগ করা হবে যারা স্বেচ্ছায় দেশ রক্ষার কাজে নিয়োজিত হতে চান। অর্থাৎ জোর করে কাউকে নিয়োগ করা হবে না ।যাদের এই স্কিমে নিয়োগ করা হবে তাদের অগ্নিবীর আক্ষায়া আখ্যায়িত করা হবে। এই স্কিমে এই বছর ৮৬ হাজার অগ্নিবীর কে নিযুক্ত করা হবে। অগ্নিবীর দের জন্য ৯০ দিনের মধ্যে নিয়োগের পরীক্ষা বা ৱ্যালি আয়োজন করা হবে। অগ্নিপথ স্কিমে সফলভাবে উত্তীর্ণ দের অর্থাৎ অগ্নিবীর দের ৪ বছরের জন্যে ইন্ডিয়ান আর্মি,ইন্ডিয়ান নেভি,ও ইন্ডিয়ান এয়ার ফোর্স এর নিয়োগ করা হবে এবং তাদের যথোপযুক্ত বেতন ও অন্যান্য সুবিধা যা সৈন্যরা পায় সে সমস্ত সুবিধা প্রদান করা হবে। ১৭ বছর ৫ মাস থেকে ২১ বছর বয়সীদের এই স্কিমে নিয়োগ করা হবে, সর্বভারতীয় ক্ষেত্রে মেধার ভিত্তিতে এবং এবং ৱ্যালির মাধ্যমে অনলাইন কেন্দ্রীয় পদ্ধতিতে এই নিয়োগ করা হবে । শারীরিক এবং মেডিক্যাল যোগ্যতা সেনাদের মতোই হতে হবে, এবং আদলা আলাদা বিভিগে যোগ্যতার মাপকাঠি আলাদা আলাদা ভেবে নির্বাচিত করা হবে । Gd পোস্টের জন্যে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস হওয়া প্রয়োজন । পুরুষদের পাশাপাশি মহিলাদেরকেও নিয়োগ করা হবে। প্রথম ছয় মাস প্রশিক্ষণ দেওয়ার সাথে সাথে ৪ বছরের জন্যে চাকুরির ব্যবস্থা করা হয়েছে। অগ্নিপথ স্কিমে নিযুক্ত অগ্নিবীরদের সেনাদের থেকে আলাদা ধরণের পদমর্যাদা প্রদান করা যা যোগ্যতার ভিত্তিতে নির্ধারণ করা হবে। এই সময় অগ্নিবীররা স্থায়ী চাকরির জন্য আবেদন করতে পারেন।৪ বছর পরে ২৫% অগ্নিবীরকে সেনার স্থায়ী পদে নিয়োগ করা হবে। বাকি ৭৫% অগ্নিবীর পুনরায় এইটিকে ধরে রাখতে পারবেন। অগ্নিবীর এবং স্থায়ীভাবে নিযুক্ত সৈনিকদের তফাৎ শুধু এটি অগ্নিবীরদের চার বছরের জন্য নিয়োগ করা হবে আর সাধারণ সেনা দের ১৭ বছরের জন্যে নিয়োগ করা হবে। অগ্নিবীর ওদের কোন পেনশিয়ান ও গ্র্যাচুয়িটি দেওয়া হবে না সাধারণ সৈনিকদের পেনশন গ্রাচুইটি দেওয়া হবে। অগ্নিবীরদের শুরুতে সবমিলিয়ে বেতন ৩০,০০০টাকা
বেতন দেওয়া হবে যেখানে স্থায়ী সৈন্যদের শুরুতে ৪০,০০০ থেকে ৪৫,০০০ বেতন দেওয়া হবে। অগ্নিবীরদের বেতন কে দুই ভাগে ভাগ করা হবে প্রথম যেটা তারা হাতে পাবে আর দ্বিতীয় টি কর্পাস ফান্ড। প্রথম বছর মাসিক ৩০হাজার টাকা করে অগ্নিবীরেরা বেতন পাবেন সেখান থেকে হাতে ২১হাজার টাকা পাবেন এবং অগ্নিবীর কর্পাসফান্ডে ৯হাজার টাকা করে জমা করা হবে এবং সরকার থেকে অতিরিক্ত ৯ হাজার টাকা করে দেওয়া হবে এই ফান্ডে অর্থাৎ এই ফান্ডে প্রতি মাসে জমবে ১৮হাজার টাকা অর্থাৎ বছর শেষে জমবে ২লক্ষ ১৬ হাজার টাকা । দ্বিতীয় বছরে অগ্নিবীরদের বেতন বেড়ে হবে ৩৩ হাজার টাকা এর মধ্যে তারা প্রতি মাসে বেতন পাবেন ২৩১০০ টাকা এবং কর্পাস ফান্ডের জন্যে ৩৩,০০০ থেকে প্রতি মাসে কাটা হবে ৯৯০০ টাকা এবং সরকার থেকে প্রতি মাসে এই ফান্ডে দেওয়া হবে ৯৯০০ টাকা অর্থাৎ এই ফান্ডের প্রতি মাসে অতিরিক্ত জমবে ১৯৮০০ টাকা এবং বছর শেষে জমবে ২লক্ষ ৩৭ হাজার ছয়শো টাকা।তৃতীয় বছর বেতন বৃদ্ধি পেয়ে দাড়াবে ৩৬,৫০০ টাকা যার মধ্যে হাতে পাওয়া যাবে ২৫৫৮০ টাকা এবং কর্পাস ফান্ডে জমবে ১০,৯৫০ টাকা এবং সরকার থেকেও দেওয়া হবে ১০,৯৫০ টাকা অর্থাৎ প্রতি মাসে এই ফান্ডে জমবে ২১,৯০০ টাকা অর্থাৎ বছর শেষে জমবে ২ লক্ষ ১৯ হাজার টাকা । চতুর্থ বছর মাইনে বেড়ে দাঁড়াবে প্রতি মাসে ৪০,০০০ এর মধ্যে হাতে পাওয়া যাবে ২৮,০০০ এবং কর্পাস ফান্ডে জমবে ১২,০০০ টাকা এবং সরকার থেকে অতিরিক্ত দেওয়া হবে ১২,০০০ টাকা অর্থাৎ এই ফান্ডে প্রতি মাসে জমবে ২৪,০০০ অর্থাৎ বছর শেষে জমবে ২লক্ষ ৮৮ হাজার। এর মধ্যে ২৫% যোগ্যতার ভিত্তিতে অগ্নিবীর স্থায়ীভাবে নিয়োগ করা হবে, বাকি ৭৫% অগ্নিবীরদের জন্যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে থাকবে অতিরিক্ত সংরক্ষণ তাদের দেওয়া হবে অগ্নিবীর সার্টিফিকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *