November 26, 2026

আফগানিস্তানে তালিবান সরকার কে সর্মথনের ইঙ্গিত বাংলাদেশের

Spread the love

আফগানিস্তানে তালিবান সরকার কে সর্মথনের ইঙ্গিত বাংলাদেশের,সারা বিশ্ব সন্ত্রস্ত আফগানিস্তানে তালিবানি দখলের ভয়াবহতার ছবি দেখে। যদিও তালিবান নেতা রা আশ্বাস দিয়েছেন যে তাদের দেশ থেকে কেউ কোন প্রতিবেশী দেশকে আক্রমণ করতে পারবে না, বা তাদের দেশ কে ব্যবহার করে প্রতিবেশী দেশ কে ব্যবহার করা যাবে না। যদিও বারবারই একই অভিযোগ উঠেছে যে তালিবানদের কথার সাথে কাজের মিল নেই। বিশ্বের ধনী জঙ্গিগোষ্ঠী দের মধ্যে তালিবানিরা পঞ্চম স্থানে। আফগানিস্তান তালিবানদের হাতে হস্তান্তরিত হওয়ার পর অনেক টাই অন্য ভূমিকায় প্রতিবেশী বাংলাদেশ। ” সাধারণ মানুষ সমর্থন করলে বাংলাদেশের সমর্থন করবে ” জানালের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রাজনীতিবিদদের একাংশ জানাচ্ছেন বাংলাদেশ অর্থনৈতিক ভাবে এবং কোভিড ভ্যাকসিনের জন্যে অনেকটাই চীনের উপর নির্ভরশীল। বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টে চীনের অর্থনৈতিক লগ্নি আছে তাই চীনের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল বাংলাদেশ তাই চীনের উস্কানি তে আফগানিস্তানে তালিবানদের সর্মথন করছেন বাংলাদেশ। তবে কি বাংলাদেশ কার্যত ধীরে ধীরে আফগানিস্তানে তালিবানি শাসন এর দিকে ঢলে পড়ছে, তাদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে ভারতের উপর চাপ তৈরি করতে চলেছে? ঠিক একদিকে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যদি কোন তালিবানি বাংলাদেশের চলে আসে তাহলে তাদেরকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না ঠিক সেই সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আব্দুল মোমেনের তালিবানি শাসন কে সর্মথনের ইঙ্গিত নিয়ে যথেষ্ট ধোঁয়াশা তৈরী হয়েছে রাজনৈতিক মহলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *