November 25, 2026

আবারো গুলি চললো ভাটপাড়ায়

Spread the love

শনিবার সকাল সকাল রক্তাক্ত ভাটপাড়া গুলিতে খুন এক যুবক।ভাটপাড়ার ১২ নাম্বার ওয়ার্ডে বাকর মহল্লায় চা সিগারেট নিয়ে আড্ডা মারার সময় খুন হলেন সালামুদ্দিম আনসারি। প্রত্যক্ষদর্শীরা জানান সিগারেট খাওয়ার নাম করে বসিয়ে রাখা হয় সালামুদ্দিম আনসারি ওরফে মুকুল কে। এরপরই তাকে ৬-৭ জন ঘিরে ফেলে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে, তারপর মুকুল পালানোর চেষ্টা করলে কিছুটা দূরে গিয়ে মুখ থুবড়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে সালামুদ্দিম আনসারি ওরফে মুকুল অসামাজিক বিভিন্ন কার্যকলাপের সাথে যুক্ত ছিল । নিহত সালামুদ্দিম আনসারি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিলেন তাই তার মৃত্যুতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। তবে ব্যক্তিগত আক্রোশ না ব্যবসায়িক শত্রুতা কি কারণে এই খুন তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।জানাগিয়েছে মুকুল ভাটপাড়া পৌরসভা থেকে আড়াই থেকে তিন লক্ষ টাকার টেন্ডার পেয়েছিলো যদিও এই গুলির ঘটনার সাথে টেন্ডারের কোনো যোগ আছে কিনা রাজনৈতিক কোনো কারনে এই খুন এই নিয়েই তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *