November 24, 2026

আমাকে তারকা বলবি না

Spread the love

Digitalindian Goldenindia তে রাজ চক্রবর্তীর একান্ত সাক্ষাৎকারের শুরুটা হয়েছিলো একটু অন্যরকমভাবে। “আমরা এই মুহূর্তে চলে এসেছি ব্যারাকপুরের তারকা প্রার্থী পরিচালক রাজ চক্রবর্তীর কাছে ” এটি ছিল আমাদের সঞ্চালকের ভূমিকা বক্তব্য। উত্তরের স্বভাবসুলভ পরিচালকের ভঙ্গিতে কাট বলে ভাত্রীসম সঞ্চালককে একটু অন্যরকমভাবে শুরুটা করতে অনুরোধ করেন পরিচালক রাজ চক্রবর্তী। বলেন আমাকে তারকা বলবি না আমি মানুষের জন্যে কাজ করতে এসেছি এখানে আমার পরিচয় পরিচালক নয় জনগণের সেবক। কথাটাই প্রমাণ করে দিয়েছিল লড়াইটা যতটাই কঠিন হোক না কেন জয়ের পর অনেকটাই সুগম করে ফেলেছেন রাজ চক্রবর্তী। দীর্ঘদিন ধরে ব্যারাকপুরের মানুষের সঞ্চিত অভাব অভিযোগ গুলো যখন তিনি শুনেছিলেন তাই ব্যারাকপুরের মানুষকে কথা দিয়েছিলেন জিতলেও তাদের পাশে থাকবেন তাই বারবারই বিভিন্ন ইন্টারভিউতে বলেছিলেন আমি মানুষের জন্য কাজ করতে চাই। রাজ চক্রবর্তীর, রাজনীতিতে হাতেখড়ি হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, শুরুতেই চাঁচাছোলা ভাষায় বিরোধীদের আক্রমণ অথবা মিডিয়ার প্রশ্নের উত্তরে সব কথাকে ঘুরিয়ে দিয়ে উন্নয়নের কথা তুলে ধরা রাজ চক্রবর্তী প্রমাণ করে দিলেন তারকা তাকমা সরিয়ে তিনিই আজ ব্যারাকপুরের ঘরের ছেলে হিসেবে নিজেকে প্রমাণ করতে সক্ষম হয়েছেন,এবং বিজেপির অপ্রতিরোধ্য দুর্গকে ভেদ করে মনীশ শুক্লার পিতা ব্যারাকপুরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী চন্দ্রমানি শুক্লা কে ৯১৮৬ ভোটে পরাজিত করে ব্যারাকপুরে জোড়া ফুল ফুটাতে সক্ষম হলেন জনপ্রতিনিধি রাজ চক্রবর্তী মহাশয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *