এবার কঠিন বিপদে সোনু সুধ
ওষুধ যাচাই না করেই পোঁছেদেওয়া হচ্ছে আক্রান্ত দের কাছে তাই তাই আইনের রোষানলে করোনা হিরো সোনু সুধ। করোনার প্রথম ঢেউ থেকেই সাধারণ মানুষ অথবা পরিযায়ী শ্রমিকদের পাশে থেকে অনেকটাই বাস্তবের হিরো তে পরিণত হয়েছিলেন সনু সুদ। মানুষের পাশে ওষুধ অথবা টাকা বা অক্সিজেন সিলিন্ডার দিয়ে বাস্তবের হিরো সোনু সুদ উঠে এসেছিলেন আলোচনার শিরোনামে। কিন্তু ওষুধের গুণ মান যাচাই না করেই আক্রান্তদের কাছে ওষুধ পৌঁছে দেওয়ার অভিযোগে সনু সুদের উপর এবার তদন্তের নির্দেশ দিলেন বম্বে হাই কোর্ট। যদিও এখনও প্রচুর মানুষের কাছে ভগবানের জায়গায় আছেন সোনু সুদ সেই সোনু সুদ কেই হাইকোর্টে থেকে বলা হয়েছে সোনু সুধ ও জিসান সিদ্দিকী করোনা পরিস্থিতি তে সাধারণ মানুষের কাছে জীবনদায়ী ঔষধ পৌঁছে দিয়ে “মসিহা” হয়ে উঠছেন অভিযোগ ঔষধ গুলো পাঠানোর আগে তারা যাচাই করে দেখছেন না ঔষধগুলো আইনত সরবরাহ করা হচ্ছে, না তা ভুয়ো। এই বিষয়ে এসপি দেশমুখ ও জি এস কুলকার্নির বেঞ্চ জানান, রেমডিসিভির বিক্রির লাইসেন্স না থাকা সত্বেও সিদ্দিকীর কাছে পাঠানো হলো ওষুধ। এই ঘটনার পরিপেক্ষিতে ক্রিমিনাল কেস ডায়েরি করা হয়েছে। জানাগেছে গুরু গ্রামের যে সমস্ত লাইফ লাইন ফার্মেসি থেকে ওষুধ কেনেন সনু সুদ সেই সমস্ত ঔষধ খোলাবাজারে বিক্রি হওয়ার জন্য লাইসেন্স এর প্রয়োজন সেই লাইসেন্স তাদের আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মানুষের পাশে ভগবানের ভূমিকায় অবতীর্ণ সনু সুদের উদ্দেশ্যে হাইকোর্টের প্রশ্ন, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী যেখানে এইধরণের জীবনদায়ী ঔষধ সরবরাহের অনুমতি শুধুমাত্র সরকারের রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে তারকা ও রাজনীতিবিদ বেসরকারিভাবে মানুষের কাছে ওষুধ পৌঁছে দিতে সক্ষম হচ্ছেন?

