কিংখান বলিউডে ৩০ বছরে পা রাখলেন।রক্তাক্ত মুখে কি বলছেন শাহরুখ ।
বয়স ৫০ পারকরেছে তার কিন্তু কোনোভাবেই তাকে দেখে বোঝা যাবে না যে তার জন্ম ১৯৬৫ সালে।খাতায় কলমে তার বয়স ৫৭ বছর ৭ মাস হলেও আজ শনিবার কিং খান বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে ৩০সে পা রেখেছেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার শুরু ২৫ জুন ১৯৯২ সালে। প্রথম এন্ট্রি বাইকে চড়ে দিওয়ানা ছবিতে বয়স তখন ২৭ বছর। তারপরে একের পর এক চোখ ধাঁধানো ছবি উপহার দিয়েছেন এই রোমান্স কিং। প্রথম দিকে প্রচারের বাহার না থাকলেও ধীরে ধীরে নিজের অভিনয় দক্ষতায় নিজেকে প্রমান করে বলিউডের কিং য়ে পরিণত হয়েছেন তিনি। শুধু ফিল্ম ইন্ডাস্ট্রি নয় ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আইপিএলে কিনেছেন কলকাতা নাইট রাইডার্স এর মত দল, হয়েছিলেন কলকাতার ব্র্যান্ড অ্যাম্বাসেডর।আজ ২৫ জুন ২০২২ ফিরে দেখতে গেলে তো একটা জলজ্যান্ত ইতিহাসের বই কে নিয়ে আলোচনা করতে হবে। আজ ২৭ বছর পরে রক্তাক্ত মুখে বন্ধুক হাতে ৫৬র তরুণ এলেন তার নতুন ছবি পাঠানের লুক নিয়ে। প্রথম দিনটির স্মরণে নতুন ছবির মোশন পিকচার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শাহরুখ ও যশরাজ ফিল্মস। শাহরুখ খানের নতুন ছবির পরিচালক এই বিশেষ দিনটি উদযাপন সম্পর্কে বলেন ” শাহরুখ খানের ৩০ বছর ভারতীয় সিনেমার ইতিহাসে একটি সিনেমেটিক মুহূর্ত, এবং আমরা তার লক্ষ লক্ষ বিশ্বব্যাপী ভক্তদের সাথে এই দিনটি উদযাপন করতে চেয়েছিলাম। তাই আজকের দিনটিকে বেছে নেওয়া হয়েছে শাহরুখ খানের লুক সকলের সামনে আনার জন্যে। এটি হলো টিম পাঠানের তরফ থেকে শাহরুখকে বিশেষ সম্মান। তিনি এই পুরো সিনেমা যাত্রায় সবাইকে হাসিয়েছে, কাঁদিয়েছে, দিয়েছেন অনাবিল আনন্দ। ” এই ছবিতে কিং খানের চরিত্র সম্পর্কে পরিচালক জানান যে এই ছবিতে কিং খান একটি বিশেষ চরিত্র আলফা ম্যান হিসেবে আসতে চলেছেন। তিনি আরো জানান কিং খানের এই ছবি ভারতের অ্যাকশন ঘরানার জন্য এক নতুন মানদন্ড স্থাপন করতে চলেছে। ছবিতে প্রধান চরিত্রের মধ্যে স্টার কাস্টিংয়ে আছে দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম, এর আগেও কিং খান ও দীপিকা পাডুকোন এর ছবি ওম শান্তি ওম দর্শকদের নজর কেড়েছিল পরিচালকের প্রতিশ্রুতি এই ছবি ও দর্শকদের হতাশ করবে না। পাঠান মুক্তি পেতে চলেছে ২৫ জানুয়ারি ২০২৩।
