জাতীয় দলের মর্যাদা হারালো তৃণমূল কংগ্রেস
২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে বড়োসরো ধাক্কা খেলো তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক তৃণমূল কংগ্রেসের জাতীয় দলের স্বীকৃতি স্বীকৃতি এবার বাতিল করলো নির্বাচন কমিশন। কার্যত একদিকে যখন তৃণমূল কংগ্রেসের লক্ষ্য হয়ে উঠেছিল দিল্লি জয় করা। যখন একাধিক তৃণমূল নেতার মুখে শোনাগিয়েছিলো প্রধানমন্ত্রী হিসাবে দিল্লিতে তারা মমতা ব্যানার্জী কে দেখতে চান ঠিক সেই সময়ে এইরকম ধাক্কায় রীতিমতো নরেগেছে তৃণমূল কংগ্রেসের দিল্লি জয়ের স্বপ্ন।এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ” তৃণমূল কংগ্রেস অনেক বাধা টপকে এত দূর এসেছে, আমরা এই বাধাটাও টপকে যাবো।নির্বাচন কমিশনের জাতীয় দলের স্বীকৃতি কেড়ে নেওয়া নিয়ে আমাদের কোনও ফারাক হবে না। আমরা মানুষের হয়ে লড়াই চালিয়ে যাবো।”
অন্যদিকে সংবাদসংস্থা এএনআইয়ের খবর অনুযায়ী , জাতীয় দলের স্বীকৃতি কাড়া নিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আইনি পথ কী থাকছে, কীভাবে লড়া যায় তা খতিয়ে দেখছেন। তৃণমূলের পাশাপাশি এনসিপি ও সিপিআইয়ের জাতীয় দলের স্বীকৃতি কেড়েছে কমিশন। আম আদমি পার্টিকে জাতীয় দলের স্বীকৃতি দেওয়া হয়েছে।
TMC is exploring legal options to challenge the decision of ECI of withdrawing the national party status of TMC: Party Sources pic.twitter.com/AFd7LVILWe
— ANI (@ANI) April 10, 2023
উপরে ANI সংবাদ সংস্থার লিঙ্ক টি দেওয়া হলো এখানে কোনো এডিটিং বা কিছু করা হয়নি।প্রসঙ্গত উল্লেখযোগ্য ২০১৬ সালে জাতীয় দলের মর্যাদা পায় তৃণমূল কংগ্রেস।অরুণাচলপ্রদেশ ও মনিপুরে রাজ্যে দলের মর্যাদা হারায় তৃণমূল কংগ্রেস সেইজন্য জাতীয়দলের মর্যাদার মাপকাঠিতে ঠাই হলো না তৃণমূল কংগ্রেসের।৪ টি রাজ্যে এতদিন রাজ্য দলের মর্যাদা পায় তৃণমূল কংগ্রেস।কিন্তু সেই মর্যাদা হারানোয় জাতীয় দলের স্বীকৃতি হারালো তৃণমূল।এবিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন এটা তো হওয়ারই ছিলো,কাঁঠালের তো আমসত্ত্ব হয় না তৃণমূল কংগ্রেস ও তেমন সর্বভারতীয় দল হতে পারেনা।তৃণমূল কংগ্রেস গরু পাচার কয়লা পাচারের টাকা নিয়ে ছোটো ছোটো রাজ্য আসাম,মেঘালয়,এইগুলো তে খুলেছিলো।কিন্ত ওইখানকার জনগন বুঝে গেছে তৃণমূল কংগ্রেসের ওপরে ভরসা করে লাভ নেই ৪৫ লক্ষ যুবক চাকরি পাচ্ছে না বলে অন্য রাজ্যে গেছে, DA পাচ্ছেন না সরকারি কর্মচারীরা,এইরকম সরকার কি কেও চায়। এই খবর মিডিয়ায় ভাইরাল হতেই রাজ্য রাজনীতিতে হৈচৈ পরে গেছে।
যদিও লড়াইয়ের মাটিতে তৃণমূল কংগ্রেস জনগণের ওপরেই অস্তা রাখছে।
