নন্দীগ্রামে মমতার নতুন বাড়ি
পশ্চিমবঙ্গের রাজনৈতিক লড়াইয়ে কেন্দ্রবিন্দু হিসেবে এখন নন্দীগ্রাম কে অগ্রাধিকার দেয় তৃণমূল কংগ্রেস । অতীতেও বার বার দেখা গেছে নন্দীগ্রাম আন্দোলন তৃণমূলের অক্সিজেন। শুভেন্দু অধিকারী তৃণমূলে যোগদানের পর নন্দীগ্রামে তৃণমূলের শিকড় আলাগা হতে থাকে ঠিক তখনই তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী নন্দীগ্রামের সভা থেকে নিজেকে নন্দীগ্রামের প্রার্থী ঘোষণা করেন সাথে ভবানীপুরে প্রার্থী হবে বলে জানান । তার পর বিভিন্ন সভায় শুভেন্দু প্রশ্ন তোলেন কেনো দুইটি যায়গায় মমতা, তবে কি নিজের জয়ের বিষয়ে আশাবাদী নয়? তার পর থেকে উল্টে বার বার একটাই প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে যে নন্দীগ্রামে মমতার বিরুদ্ধে শুভেন্দু লড়াই করতে পারবে তো? জিততে পারবেন তো? এমন সময় শুভেন্দু ও নন্দীগ্রাম থেকে ভোটে দাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন । অবশেষে ৫মার্চ প্রার্থী তালিকা প্রকাশের সাথে সাথে সমস্ত চ্যালেঞ্জ স্বীকার করে শুধুমাত্র নন্দীগ্রাম থেকে ভোটে দাড়ালেন মমতা। অর্থাৎ একটি আসনেই লড়বেন নেত্রী সেটা নন্দীগ্রাম । ৯ই ফেব্রুয়ারী পার্থী হয়ে নন্দীগ্রামে আসছেন মমতা ১০ই ফেব্রুয়ারী মনোনয়ন জমা দেবেন মমতা । নেত্রীর জন্যে নন্দীগ্রামে আলাদা বাড়ি ও নির্বাচন করা হয়েছে ।সূত্রের খবর নন্দীগ্রামে ২টি ব্লকে ৪টি বাড়ি ঠিক হয়েছে । শোনাযাচ্ছে নন্দীগ্রামে সম্ভবত বটতলার ১নাম্বার ব্লকে থাকতে পারেন নেত্রী । নন্দী গ্রামে প্রার্থী মমতা তাই হেভিওয়েট প্রার্থী কে ঘিরে একদিকে যেমন কর্মী দের মধ্যে উৎসব এর মেজাজ তৈরী হয়েছে অন্যদিকে আঁটোসাঁটো হতে চলেছে নিরাপত্তা ।
