বিজেপি বিধায়ক চন্দনা বাউরির আবার বিয়ে?
চার মাস হয়েছে বিজেপির টিকিটে বিধায়ক করেছেন চন্দনা বাউরী। তার মধ্যেই স্বামী-সন্তানকে ছেড়ে বিয়ে করার অভিযোগ উঠল শালতলার বিজেপি বিধায়ক তথা চন্দনা বাউরির বিরুদ্ধে। অভিযোগ ওঠে বিধায়ক চন্দনা বাউরি তার গাড়ী চালক তথা বিজেপি কর্মী কৃষ্ণ কুন্ডুর সাথে বাঁকুড়ার এক মন্দিরে বিয়ে করেন। তারপর নিরাপত্তার কারণে বাঁকুড়ার গঙ্গাজল ঘাঁটি থানায় গিয়ে উপস্থিত হন চন্দনা বাউরী ও কৃষ্ণ কুন্ডু। বৃহস্পতিবার নিজের শ্বশুরবাড়ী ফিরে যান বিধায়ক চন্দনা বাউরী তারপর তিনি দাবি করেন তিনি বিয়ে করেন নি। তিনি জানান পারিবারিক সমস্যার কারণে তিনি থানাতে গিয়েছিলেন এবং তারা স্বামী-স্ত্রী সমস্যার সমাধান করে ফিরে এসেছেন তিনি আরো জানান বিরোধী পার্টি এটা কুৎসা করছেন। তার স্বামীও বলেন ছবিতো বানানো যায় তিনি জনান সমস্ত ঘটনাটি তৈরি করা। যদিও অভিযোগটি করেন তার গাড়িচালক কৃষ্ণ কুন্ডুর স্ত্রী কৃষ্ণ কুন্ডু নিজে বিজেপির কর্মী সমর্থক। এক্ষেত্রে একজন নারী হয়ে একজন নারীর বিরুদ্ধে কুৎসা রটনা? না সমস্ত ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা? এ নিয়ে জোর গুঞ্জন তৈরি হয়েছে বাঁকুড়ার শালতোড়া বিধানসভায়
