November 26, 2026

ভদ্রেশ্বর অ্যাঙ্গাস গৌরহাটি বিশালক্ষী মন্দির এ বিশালক্ষী পূজা

Spread the love

পুলক চক্রবর্তী ভদ্রেশ্বর ৬ই মার্চ:-

প্রতিবারের মতো এবারও বিপুল উৎসাহ উদ্দীপনার সাথে হুগলি জেলার ভদ্রেশ্বর গৌরহাটি বিশালক্ষী মন্দির এ ধুমধামের সাথে বিশালক্ষী পূজা আয়োজিত হয়েছে। প্রায় ৪০১ বছর ধরে এই পূজা হয়ে আসছে। ঠাকুর গঙ্গার জলে পাওয়া যায়। গৌরহাটির নাগরিকদের পরিচালনায় হয়। এখানে মানসিকের পূজা, আখ বলি, ফল বলি, পাঠা বলি, দেওয়া হয়। কয়েক হাজার মানুষকে মায়ের অন্নভোগ খাওয়ানো হয়। মায়ের কাছে বহু মানুষ মানত করেন। এই মন্দিরে প্রতিদিনই মায়ের পূজা হয়। প্রতিদিন প্রসাদ বিতরণ করা হয়। প্রতিবছর ২১শে ফাল্গুন এই পূজা হয়। এই পূজা উপলক্ষে মেলা বসে। প্রতিমার উচ্চতা ৬ ফুট। মায়ের পরনে থাকে বেনারসি। মাথায় মুকুট, টায়রা ও টিকলি, হাতে পরানো হয় বাউটি, চুড়ি, কানে থাকে ঝুমকো, গলায় সোনার হার, ও নাকে নথ পড়ানো থাকে, সমস্ত গহনাই সোনার তৈরি।সব রকমের ফল পরমান্ন খিচুড়ি, পোলাও, পাঁচ রকমের ভাজা, মাছ, পাঁঠার মাংস, ইত্যাদি মায়ের ভোগে রান্না করা হয়। হোম যজ্ঞ, চন্ডীপাঠ, ও করা হয়।মন্দিরের সম্পাদক সন্তোষ সাহা বলেন করোনা অতি মাড়ির পরিস্থিতিতে আমরা নিয়ম মেনে পুজা করছি এলাকার প্রবীণ বাসিন্দারা জানান আমরা শুনে আসছি এই বিশালক্ষী মা খুব জাগ্রত যা মানত করা হয় তা পূর্ণ হয়। বিশালক্ষী মায়ের পূজা একদিন ই ২১শে ফাল্গুন হয়। এদিন সকাল থেকেই ৫ জন পুরোহিত পূজা শুরু করেন। পূজার দিন বহু মানুষ মাকে পূজা দেন। সন্ধ্যাবেলার আরতি হয়। গাড়ি করে বেরিয়ে কয়েক হাজার মানুষকে লাড্ডু বিতরণ করা হয়। এখানে অগণিত ভক্ত পূজার ডালা নিয়ে দীর্ঘক্ষন লাইনে অপেক্ষা করেন পূজা দেওয়ার জন্য। গঙ্গার ঘাট থেকে ভক্তরা দন্ডি কেটে মায়ের মন্দিরে আসেন।দেবীর কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ভক্তরা দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। সব রকমের সরকারি বিধি নিষেধ মেনেই পুজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা কমিটির পক্ষে সন্তোষ সাহা বলেন নানা সমাজসেবামূলক কাজ ও সারাবছর তারা করে থাকেন। বস্ত্র দান রক্তদান শিবির ও অনুষ্ঠিত হয়। আর্থিক ভাবে পিছিয়ে পরা ছাত্র-ছাত্রীদের আর্থিক সাহায্য করা হয়।

ছবি:- পুলক চক্রবর্তী।

ছবিতে:-ভদ্রেশ্বর এর গৌরহাটি নাগরিকবৃন্দ গৌরহাটি অ্যাঙ্গাস এর বিশালক্ষী মন্দিরের প্রতিমা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *