ভোটের আগে শেষে মুহূর্তে চন্ডিতলায় প্রস্তুতি
সেখ আব্দুল আজিম ( হুগলি চন্ডীতলা) উনিশে মে ২০২৪ আগামীকাল পঞ্চম দফার লোকসভা নির্বাচন হবে পশ্চিমবঙ্গ ছাড়াও অন্য রাজ্যগুলিতে। আজ চন্ডীতলা থানার অন্তর্গত জনাই ট্রেনিং হাই স্কুল প্রাঙ্গনে(dcrs). অর্থাৎ এখান থেকে চন্ডীতলা ১ নম্বর ২ নম্বর জাঙ্গিপাড়া ব্লক এছাড়াও অন্য ভোট কেন্দ্রে ভি ভি প্যাড সহ ভোটের যাবতীয় সামান বুঝিয়ে দেওয়া হল প্রিজাইডিং অফিসারদের সূত্র জানিয়েছে। প্রিজারডিং অফিসারগণ তাদের ভোটের সামান কাউন্টার থেকে নেবার পর নিজ নিজ অফিসারদের নিয়ে উক্ত ক্যাম্পে নিজেদের মধ্যে বোঝাপড়া করেন।উক্ত কেন্দ্র থেকে যে কোন গাড়ি করে ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছ। প্রসঙ্গত চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে বি এম এইচ ও তার মেডিকেল টিম নিয়ে উক্ত ক্যাম্পে চিকিৎসা পরিষেবা দিতে ব্যস্ত ছিলেন। উল্লেখ্য ভোট কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করে ওয়ারেস ও এছাড়া ভোট কর্মীর স্বাস্থ্যের খোঁজখবর নিয়ে প্রয়োজন মতো ঔষধ প্রদান করা হয়। চন্ডীতলা থানার পুলিশ অফিসারগণ এছাড়া কেন্দ্র বাহিনীর উক্ত ক্যাম্পে নজর ছিল সর্বত্র। চন্ডীতলা ১ নম্বর ২ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকদের নিজ নিজ দায়িত্বে অবিচল ছিলেন।



