November 24, 2026

মোদির ব্যর্থতায় বিশ্বের শিরোনামে ভারত

Spread the love

বিদেশি সংবাদমাধ্যমে লাঞ্চেট ইতিমধ্যেই মোদি সরকারের ব্যর্থতা নিয়ে সংবাদ পরিবেশন করেছেন। পৃথিবীর বিভিন্ন দেশ গুলো তাকিয়ে আছে ভারতবর্ষের করোনার ভয়াবহতার দিকে। এরপর মোদির সমালোচনায় মুখর হলেন বিদেশি সংবাদ সংস্থা নেচার। এই বিশ্ব বিখ্যাত বিজ্ঞান পত্রিকার সম্পাদকীয় কলমে লেখা হয়েছে রাজনৈতিক ব্যর্থতাতেই ভারতের ভয়াবহ করোনা সংক্রমনের কথা। ইতিমধ্যেই মৃত্যু-মিছিল দেখা গেছিল ইতালিতে যা তার অনেকটাই সামলে উঠতে পেরেছে। করোনার উৎপত্তি চীনের ওহান প্রদেশ হলেও চিনও প্রায় করোনার ঢেউকে সামলে উঠতে পেরেছে। কিন্তু করণা মহামারীর মধ্যে শীর্ষে উঠেছিল রাজনৈতিক দলগুলোর প্রচার। করণা অতিমারিতে পশ্চিমবঙ্গের আট দফা নির্বাচনের জন্য ভৎসনার মুখে পড়তে হয়েছিল নির্বাচন কমিশনকে। রাজনীতিক প্রচারে একাধিক তারকা মুখ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের সমাগম ঘটেছে বঙ্গে। জনপ্লাবন দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের রাজনৈতিক কর্মসূচিতে। নির্বাচনের ফল ঘোষণার পরেই মৃত্যু মিছিলের ছবি সামনে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। গবেষকদের পরামর্শ নেন নি রাজনৈতিক নেতারা এমনটাই অভিযোগ বিদেশি সংবাদমাধ্যমগুলোর। সারা বিশ্বে এখন তাকিয়ে আছে ভারতের এই রোমহর্ষক মৃত্যুর মিছিলে দিকে। ভারতে প্রতিদিন এই মহামারিতে সাড়ে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারাচ্ছেন। রাজনীতিক সমাবেশগুলোতে হাজার হাজার মানুষ সমাবেশ করেছিল, দোকানপাট খোলা ছিল, দিল্লিতে কৃষি আইনের প্রতিবাদে হাজার হাজার মানুষের সমাবেশ দেখা যাচ্ছিল, প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মতো রাজ্যে কুড়ি বার বেশি রাজনৈতিক সমাবেশ করেছেন তাইতো THE Lancet অথবা Nature মত পত্রিকায় বিশেষভাবে জায়গা পাচ্ছে মোদি সরকারের ব্যর্থতার কথা। বিশেষ প্রতিবেদন -Digitalindian Goldenindia

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *