শুভেন্দুর হাতে নন্দীগ্রামের জয়ের শংসাপত্র
বাংলা রাজনৈতিক পটভূমিকায় সরকার পরিবর্তনে তৃণমূল কংগ্রেসের আবির্ভাবে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল সিঙ্গুর ও নন্দীগ্রাম। নন্দীগ্রামে উন্নয়ন ও অনুন্নয়ন নিয়ে এবং রাজ্য সরকারের একাধিক দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেস ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই তৃণমূলের বিরুদ্ধে রনংদেহী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তৃণমূলের একসময় একান্ত বিশ্বাসযোগ্য নেতৃত্ব শুভেন্দু অধিকারী মহাশয়। বারবার ভাইপোর দুর্নীতি ও প্রশান্ত কিশোরের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলকে তুলোধোনা করার একটি সুযোগ হাতছাড়া করেননি শুভেন্দু অধিকারী। ম্যাডাম নাডোলা থেকে গরু চুরি অথবা রাজ্য সরকারের ক্ষমতাসীন নেতৃত্বের বিরুদ্ধে চাল চুরির অভিযোগে সরাসরি ভারতীয় জনতা পার্টির হয়ে কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শুভেন্দু অধিকারী মহাশয়। তৃণমূলের লড়াই এবং মমতার মুখ্যমন্ত্রী হওয়ার পেছনে যেহুতু নন্দীগ্রাম ছিল একটি কারণ তাই দলত্যাগের পর মুখ্যমন্ত্রী কে নন্দীগ্রামের দাঁড়ানোর জন্য চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শুভেন্দু অধিকারী। অবশেষে ২রা মে ফল ঘোষণা টানটান উত্তেজনার অবসান। T20 ম্যাচের মতো টান টান উত্তেজনায় বল শেষ ওভার অব্দি গড়ায়। সোনাচূড়া কেন্দ্রের শেষ রাউন্ড গণনায় এগিয়ে যায় মমতা বন্দোপাধ্যায় কিভাবে ANI এর ঘোষণায় বিজয়ী ঘোষণা করা হয় মমতা বন্দোপাধ্যায় কে। রাজ্যে দুশোও বেশি আসনে জয়ী তৃণমূলের চোখ তখনো নন্দীগ্রাম। হঠাৎ মত পরিবর্তন নির্বাচন কমিশনের ঘোষণায় বিজয়ী শুভেন্দু অধিকারী। তারপর এই ফলাফল নিয়ে সংশয় প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাটকীয় টালবাহানার পর নির্বাচন কমিশন নন্দীগ্রামে বিজয়ী শংসাপত্র তুলে দেন শুভেন্দু অধিকারী হতে। শোনা যাচ্ছে নন্দীগ্রামে নাকি পুনরায় গণনা হতে পারে। কিন্তু আপাতত বঙ্গে বিজেপির প্রাপ্ত ৭৭টি আসনের মধ্যে নন্দীগ্রাম আসনটি ভারতীয় জনতা পার্টির খাতায় নথিভূক্ত। নন্দীগ্রামে ১৭৩৬ ভোটে জয়ী ভারতীয় জনতা পার্টির প্রার্থী শুভেন্দু অধিকারী।

