November 26, 2026

সিঙ্গুর থানার বড়ো সাফল্য

Spread the love

সৌরভ আদক, হুগলী :হুগলি গ্রামীন জেলা পুলিশের সিঙ্গুর থানা পুলিশ একজন স্বর্ণ ব্যবসায়ী ওপর হামলা করে প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না এবং নগদ টাকা লুট করার ঘটনায় মূল পান্ডা চার অভিযুক্তকে পূর্ব মেদনীপুর জেলা দিঘা থেকে শুরু করে বর্ধমান জামালপুর জেলার একজন দুষ্কৃতিসহ দুই হুগলির জেলা দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ।
এই বিষয় হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার্স অগনিশ্বর চৌধুরী জানান যে বিগত ২৫ তারিখে হুগলি সিঙ্গুর থানা অন্তর্গত বড়া এলাকার একজন স্বর্ণ ব্যবসায়ী বুদ্ধদেব বাগের ছেলে শীতল বাগ দোকান বন্ধ করে যখন বাড়ি ফিরছিল তারপরে তার ওপর হামলা চালায় চারজন দুষ্কৃতী দল। তার মাথায় ইটের আঘাত করে তার কাছ থেকে মোট ৫০০ গ্রাম রুপো এবং ১৬ গ্রাম সোনার গয়না সহ নগদ টাকা ছিনতাই করে বিভিন্ন জায়গায় ঢাকা দিয়েছিল এই দুষ্কৃতি দল। তাদেরকে পুলিশ ক্রমশ গোঘাট থেকে আজহার মোল্লাকে , শেখ সুরাজ উরফে রাজা কে পূর্ব বর্ধমান জেলা জামালপুর থেকে, প্রভাস গায়ানকে খানাকুল থেকে এবং শেখ আশিককে দীঘা থেকে গ্রেফতার করতে সফল হয় পুলিশ। গ্রেফতার করা অভিযুক্তদের পুলিশ চন্দননগর মহকুমা আদালতে দশ দিনের রিমান্ডের জন্য পাঠায়। পুলিশ এদেরকে রিমান্ডে নিয়ে তথ্য জানার চেষ্টা করছে যে এই জ্ঞানের কারা কারা যুক্ত। ডিএসপি হেডকোয়ার্টার্স আরো জানান যে গ্রেফতার হওয়া মোট চার অভিযুক্তের বিরুদ্ধে আগেও অপরাধী মামলা বিভিন্ন থানায় নথিভুক্ত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *