November 26, 2026

আন্তর্জাতিক মাদক সেবন বিরোধী দিবস উজ্জাপন সিঙ্গুর থানার উদ্যোগে

Spread the love

অভিনব ভাবে আন্তর্জাতিক মাদক সেবন বিরোধী দিবস পালিত হলো সিঙ্গুরে।এদিন হুগলী গ্রামীণ পুলিশের পক্ষ থেকে একটা বিশেষ পদযাত্রার আয়োজন করা হয়। এদিন পদযাত্রায় সিঙ্গুরের প্রখ্যাত দুই স্কুল, সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয় এবং সিঙ্গুর গোলাপ মোহিনী মল্লিক উচ্চ বালিকা বিদ্যালয় এর প্রায় শতাধিক ছাত্রছাত্রী এই বিশেষ পদযাত্রায় পা মেলালেন। দুই প্রখ্যাত স্কুলের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা থেকে আরম্ভ করে অন্যান্য শিক্ষক-শিক্ষিকা; এছাড়াও সিআই তারকেশ্বর প্রিয় ব্রত বক্সী, এসপি রুরাল আইপিএস কামনাশিষ সেন, সিঙ্গুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুদীপ্ত সাধুখাঁ থেকে একাধিক প্রশাসনিক কর্তাব্যক্তিরা। সমস্ত অতিথিদের এদিন চারাগাছ দিয়ে অভিবাদন জানানো হয়।এদিন দোলুইগাছা হোটেল ধারে জমায়েত হয়। এর পরে সিঙ্গুর থানায় এসে পদযাত্রার শুভ সমাপ্তি ঘটে।এদিন নীল ও সাদা রঙের বিভিন্ন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন এসপি আইপিএস কামনাশিষ সেন।।।প্রতিবেদক সৌরভ আদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *