November 26, 2026

কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা এবং ওবিসি সংরক্ষণ পুনর্বহালের দাবি অনুষ্ঠান

Spread the love

সেখ আব্দুল আজিম, ফুরফুরা: শতবর্ষ প্রাচীন সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন ফুরফুরা শরীফ জমিয়তে উলামায়ে বাংলার উদ্যোগে, ফুরফুরা শরীফের পীর সাহেব ও পীরজাদা দের উপস্থিতিতে হাজী সাহেব ও কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা এবং ওবিসি সংরক্ষণ পুনর্বহালের দাবি অনুষ্ঠান সম্পন্ন হল।প্রতি বছরের ন্যায় এ বছরও ফুরফুরা শরীফ জমিয়তে উলামায়ে বাংলার উদ্যোগে নব হাজী সাহেবদের সংবর্ধনা প্রদান করা হল ফুরফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিক দাদা হুজুরের মাজার শরীফের সন্মুখে জমিয়তে উলামায়ে বাংলার কেন্দ্রীয় কার্যালয় থেকে।এবছর বিভিন্ন জেলা থেকে আগত ২৫০ জন হাজী সাহেবকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া বহু হাজী সাহেব আলেম ওলামা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী শিক্ষাবিদরা‌ও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা পুবের কলম পত্রিকার সম্পাদক আহমদ হাসান ইমরান, জমিয়তে উলামায়ে বাংলার দীর্ঘ দিনের শুভাকাঙ্ক্ষী তথা বাদুরিয়ার বিধায়ক কাজী আব্দুল রহিম (দিলু)।অনুষ্ঠানে দাদা হুজুরের কর্ম জীবনের পাশাপাশি জমিয়তে উলামায়ে বাংলার কর্মসূচি ও আগামী দিনের লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়। নিজ নিজ এলাকায় শিক্ষার প্রচার প্রসারের আহ্বান জানান হল উপস্থিত মানুষজন দের।দাদা হুজুরের প্রতিষ্ঠিত ১০০ বছরের পুরাতন ঐতিহ্যবাহী সংগঠনের হুগলী জেলা শাখার দায়িত্ব দেওয়া হয় ফুরফুরা শরীফের পীরজাদা তথা দাদা হুজুরের দ্বিতীয় বাড়ি সীতাপুর দরবার শরীফের পীরজাদা তামিম উদ্দিন সিদ্দিকীকে।এদিনের অনুষ্ঠান থেকে রাজ্য সন্মেলনে ঘোষণা করা হয়, সেই সঙ্গে নতুন করে জেলা কমিটি গঠন করার ঘোষণা‌ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেন।২০২৪ সালের হাজী সাহেব সংর্বধনা অনুষ্ঠানটি জমিয়তে রাজ্য সভাপতি পীর ইমরান উদ্দিন সিদ্দিকী ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক ও সঞ্চালন SE মামুন।পীর ইমরান উদ্দিন সিদ্দিকীর দোয়ায় মাধ্যমে অনুষ্ঠান শেষে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *