November 26, 2026

দোষীদের শাস্তি চাই দাবীতে পথে চন্ডিতলার নামলেন তৃণমূল নেতৃত্ব

Spread the love

সেখ আব্দুল আজিম ( চন্ডীতলা) আজ বৈকাল সাড়ে চারটে নাগাদ নবাবপুর অঞ্চলের আলিপুর থেকে নবাবপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিল এবং পথসভা হয় নবাবপুর বাজারে সমাপ্ত হয়। প্রসঙ্গত আর জি কর কাণ্ডের দোষীদের ফাঁসি দাবিতে স্লোগান ওঠে উক্ত মিছিলে বারবার। মহিলাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য সদস্যা ছাড়াও চন্ডীতলা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের সভাপতি ও নবাবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও চণ্ডীতলা ১ নাম্বার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শেখ মোশারফ আলী সহ অন্যান্য সদস্য । নবাবপুর বাজারে বক্তব্য রাখেন চন্ডীতলা ব্লক ১ নম্বর সভাপতি মলয় খা এছাড়া চন্ডীতলা চন্ডীতলা চন্ডীতলা ১ নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি সনৎ সানকি ছাড়াও হুগলি জেলা পরিষদের সদস্য ভোলানাথ চ্যাটার্জি এবং হুগলি জেলা পরিষদের সদস্যা দেবযানী ব্যানার্জি নবাবপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জাহাঙ্গীর মল্লিক প্রমুখ। সংক্ষিপ্ত বক্তব্য প্রত্যেকেই বিজেপি এবং সিপিএমকে তুলধনা করেন। এই ঘটনায় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দোষীদের শাস্তির দাবী করেন এবং বলেন সিপিআইএম ও বিজেপির ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন।তারা জানান আমরা ও জাস্টিস চাই কিন্তু ওদের লোভ গদির দিকে কিন্তু বাংলার জনগন গত পঞ্চায়েত,লোকসভা, পর পর দুইটি ভোটে প্রমান করে দিয়েছেন তারা বাংলায় মমতা ব্যানার্জীকেই চায়। এবং তারা জানান সিবিআই এর কাছে তদন্ত যাওয়ার পর থেকে এখনো অব্দি একজন কেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তারা দাবিকরেন যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের ফাঁসি দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *