মৃতদেহ ভাসছে গঙ্গায় শেষকৃত্যের সম্মানটুকু পাচ্ছেন না করোনায় আক্রান্ত মৃতেরা
যোগী রাজ্য উত্তর প্রদেশ ও বিহারের গাজীপুরে গঙ্গায় ভেসে আসছে শয়ে শয়ে পচা গলা মৃতদেহ। সমালোচনার এই খবর সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হওয়ার পরে ঝড় তুলেছে সামাজিক মাধ্যমে। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য বিহারের গঙ্গায় যখন একদিকে দেখা যাচ্ছে ভেসে আসছে শয়ে শয়ে পচা গলা মৃতদেহ, মঙ্গলবার ঠিক একই সময় একি খবর এলো যোগীর রাজ্য থেকেও। অর্থাৎ একই চিত্রপটে দাঁড়িয়ে উত্তর প্রদেশ ও বিহারের বক্সার। এই চিত্র দেখে স্পষ্টতই বোঝা যাচ্ছে ভারতের করোনা পরিস্থিতি কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। একদিকে মৃতদেহের লাইন অন্যদিকে হাসপাতলে করণা আক্রান্তদের হাহাকার একটা বেড পাবার জন্য অসুস্থদের পরিবারের আর্তনাদ যেমন শিহরিত করছে গোটা বিশ্বকে, তার পাশে ফুটে উঠেছে অন্য চিত্র শ্মশানে পুরানো স্থান নেই কাঠের যোগানো নেই বললেই চলে সেই কারণেই মৃতদের স্থান হচ্ছে গঙ্গা এবং সেই দেহ ধীরে ধীরে ভেসে আসছে ডাঙ্গার দিকে। যদিও বক্সারের পাওয়া দেহগুলোকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিহারের প্রশাসন। জঙ্গিপুরের জেলাশাসক এমপি সিং জানিয়েছেন ” দেহগুলি কোথা থেকে কিভাবে আসছে সেই বিষয়ে তদন্ত করবে প্রশাসন”। মঙ্গলবার এর এই ছবি শিহরিত করেছে গোটা বিশ্বকে। সম্ভবত উত্তরপ্রদেশে যে দেহগুলো ভাসিয়ে দেওয়া হয়েছিল তা বিহারের বক্সারের ভেসে এসেছে এমনটাই অভিযোগ। কিন্তু উত্তর ভারতে নদীর পাড়ে তৈরি হওয়া শ্মশান গুলোতে মৃতদেহ ভেসে আসা ছবি দেখা যাচ্ছে এমনই অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। অনেকের থেকে এমনটি শোনা যাচ্ছে যে করোনায় মৃত্যুর হার এতটাই বেড়ে গেছে যে তার শ্মশানে অথবা চুল্লিতে দাহ করার মত পরিকাঠামো নেই তাই শেষ পরিণতি গঙ্গাতে। একদিকে যখন বিহার ও উত্তরপ্রদেশের প্রদেশের এই ভয়াবহ ছবি ঠিক সেই সময় পশ্চিমবঙ্গে করোনা রোগীদের হাসপাতালের বেড এর জন্য হাহাকার হৃদয়বিদারক দৃশ্য তৈরি করেছে।

