November 26, 2026

মেসির জামার দাম দেখে কপালে হাত ভক্তদের

Spread the love

লিওনেল মেসি নামটার আর্জেন্টিনার হলেও বাঙালির আবেগের সাথে সরাসরি ভাবে জড়িয়ে গেছে এই নামটি। কিন্তু মেসির জীবনে স্বপ্নের বছর ২০২২ কারণ ৩৬ বছর পরে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় এবং সেই বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক মেসি।২২ শের শেষ রাত টি নিজের পরিবারের সাথেই দেখা যায় মেসি কে । ফুটবলের এই কিংবদন্তি জাদুকর শুধু বাংলা বা ভারতের নয় বিশ্বে অধিকাংশ ফুটবল প্রেমীর মন জয় করতে সক্ষম। সেই মেসির সব ছবিই কিন্তু ভাইরাল ইতিমধ্যেই মেসি কে অলিভ গ্রিন রঙের জামা পরে দেখা গিয়েছে। ছবিটি ভাইরাল হতেই মেসির সমর্থকেরা সেই একই রঙের জামা কেনার জন্য সার্চ করতে থাকে। কিন্তু জামার দাম সামনে আসতেই মাথায় হাত পড়ে মধ্যবিত্ত সমর্থকদের। মেসির অর্ধাঙ্গিনী অন্তনেলা রোকুজোর পাশে দাঁড়িয়ে যে ছবিটি ভাইরাল হয় সেই জামাটির দাম সম্পর্কে জর্জ ফেরারি নামে একজন টুইটারেত্তি জানিয়েছেন মেসির এই জামাটির দাম ১,৫৬৯ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এই জামাটির যা দাম তা একজন নিন্ম-মধ্যবিত্ত হয়তো সারাজীবনে রোজগার করতে পারে না। জর্জ ফেরারির কোথায় মেসির জামাটির দাম ভারতীয় মুদ্রায় ১ লক্ষ ৩০ হাজারের কাছাকাছি। যদিও মেসিকে নিয়ে বাঙালির উন্মাদনার পারদ এইটাই নেটিজেন রা জানাচ্ছেন অনলাইনে পাওয়া গেলে মেসি ভক্ত মধ্যবিত্তরা কষ্ট শিষ্ট করে হলেও এই জামাটি গায়ে তুলতে রাজি হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *