November 26, 2026

লকডাউনে থমকে গেল অপরাজিতা ম্যাগাজিনের পঞ্চম সংখ্যা

Spread the love

লকডাউনে থমকে গেল অপরাজিতা ম্যাগাজিনের পঞ্চম সংখ্যা
রাজ্য সরকার থেকে আগামী ১৫ই জুন অবধি বাড়ানো হয়েছে লকডাউনের সময়সীমা আর তার জেরেই থমকে গেল অপরাজিতা ম্যাগাজিনের পঞ্চম সংখ্যা। সকলেই হয়তো জানেন যে খুব অল্প সময়ের মধ্যেই খুব জনপ্রিয়তা লাভ করেছে অপরাজিতা ম্যাগাজিন। ২০১৯ এ প্রথম ডিজিটাল মাধ্যমে প্রকাশিত হয় এই ম্যাগাজিন তারপর পাঠকদের চাহিদায় ২০২০র ফেব্রুয়ারী তে পুস্তক আকারে প্রকাশিত হয়। ২০২০ লকডাউনের জেরে পিছিয়ে থাকেনি এই ম্যাগাজিনের কাজ। নিয়মিত সংখ্যা বাজারে এসেছে। সম্প্রতি তাদের বর্ষপূর্তি সংখ্যা প্রকাশিত হয়েছে এটি তাদের চতুর্থ সংখ্যা। পঞ্চম সংখ্যা প্রকাশিত হবার আগেই আবারও লকডাউনের সম্মুখীন জনপ্রিয় এই ম্যাগাজিন। Digital indian golden india, অপরাজিতা ম্যাগাজিনের কর্নধার অভি কুন্ডু ও বিশ্বজিৎ বিশ্বাস এর থেকে জানতে পেরেছে যে আপাতত তারা পঞ্চম সংখ্যা প্রকাশিত করছেন না। পাঠকদের কথা মাথায় রেখে পঞ্চম সংখ্যা প্রকাশিত হবে পূজা বার্ষিকী সংখ্যায়। পূজা বার্ষিকী তে অপরাজিতা ম্যাগাজিনের পাতায় থাকছে আরও নতুন চমক। সম্পুর্ন নতুন মুখ নিয়ে নতুন ভাবে পাঠকদের কাছে আসছে অপরাজিতা ম্যাগাজিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *