November 26, 2026

সাপের কামড়ে মৃত্যু মহিলার

Spread the love

সেখ আব্দুল আজিম হুগলি , ৯ই মে ২০২৪ চন্ডীতলা থানার অন্তর্গত জঙ্গলপাড়া ডিপা রুইদাস পাড়া গ্রামের মহিলা ভোর চারটা নাগাদ সাপের কামড়ে মৃত্যু হয় বয়স ৪৯। অঞ্জলি রুইদাসের দুটি ছেলে রয়েছে। প্রসঙ্গত অঞ্জলি রুইদাস ঘুমিয়ে ছিলেন ভোর চারটে নাগাদ সাপে কামড়ে বুঝতে পেরে সাথে সাথে উঠে স্বামীকে ডাকেন তৎক্ষণাৎ তৎক্ষণাৎ অঞ্জলি কে নিয়ে আইয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ডাক্তাররা পরীক্ষা করে দেখেন মারা গেছে। চন্ডীতলা থানার সূত্রে জানা গেছে অঞ্জলীর বডিকে পোস্টমর্টেম এ পাঠানো হয়েছে।উল্লেখ্য মৃত অঞ্জলীর স্বামী শান্ত রুইদাস জানালেন তার দুটি ছেলে রয়েছে অত্যান্ত মর্মান্তিক এ ঘটনা মেনে নিতে পারছেন না।যদিও এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। যদিও সাপটিকে মেরে ফেলেছেন উত্তেজিত মানুষের একাংশ। এর আগেও গ্রাম বাংলায় সাপের কামড়ে মৃত্যুর ঘটনা একাধিক বার শিরোনানে এসেছিলো। ৪৯ বছরের মহিলা অঞ্জলি রুইদাসের এই মৃত্যু তে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। প্রচন্ড গরমের পরে বৃষ্টি শুরু হতে না হতেই এই ঘটনা এলাকায় উত্তেজনার পরিবেশের সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *