হাসিমুখে জনসেবায় সুব্রত
করোনাকালে উত্তরপাড়ার ১৭ নাম্বার ওয়ার্ডে প্রতিটি মানুষের সুবিধা অসুবিধায় একান্ত আপন হয়ে উঠছেন সুব্রত মুখার্জি মহাশয়। করনা করলে প্রতিটি মানুষের বাড়ি গিয়ে গিয়ে খোঁজখবর নেওয়া অথবা গভীর রাতে মানুষের ফোন ধরে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তার মাঝেও অন্য ভূমিকা নিলেন সুব্রত বাবু। কোভিড আক্রান্ত রুগীদের রান্নার অসুবিধা তাই নিজেই দায়িত্ব নিলেন উত্তর পাড়ার ১৭ নাম্বার ওয়ার্ডের কোভিড আক্রান্ত রুগীদের রান্নার। ক্যাটারিং এর মাধ্যমে কোভিড আক্রান্তদের খাদ্যের ব্যবস্থা করে দিচ্ছেন সুব্রত মুখার্জি। সুব্রত বাবু রে কাজে বেজায় খুশি এলাকাবাসীরা। সুব্রত মুখার্জি জানান এবারে কোভিডের ক্যারেক্টার টা ছিল বাড়িতে একজনের ঢুকলে প্রায় সবারই হয়ে যাচ্ছেন সেই কারণে যাদের স্বামী-স্ত্রী দুজনেই অসুস্থ তারা একবার হোয়াটসঅ্যাপে জানালেই ক্যাটারিং এর মাধ্যমে সুব্রতবাবু নিজে তাদের বাড়িতে রান্নাকরা খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছেন। কঠিন সময় বিনা পয়সায় রান্নাকরা খাবার খেয়ে বেজায় খুশি এলাকাবাসীরা। তিনি আরো জানান এলাকার লোকেরা খুব ভদ্র কোভিড আক্রান্তরা সুস্থ হলে নিজে ফোন করে জানি দিচ্ছেন যে তাদের আর রান্না করাখাবার লাগবেনা। তিনি বলেন যতদিন এই পরিস্থিতি থাকবে ততদিন তিনি এলাকার অসুস্থ মানুষদের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেবেন। আগে প্রায় ৩২-৩৩ জন মানুকে এই সুবিধা দিয়েছে সুব্রত মুখার্জি মহাশয়।কোভিড আক্রান্তদের মিনু সম্পর্কে তিনি জানান সপ্তাহে দুদিন মাছ একদিন ডিম এবং একদিন মাংস ভাতের আয়োজন করেছেন তিনি। অসময়ে কাউন্সিলার সুব্রত মুখার্জি কে পাশে পেয়ে বেজায় খুশি উত্তরপাড়ার ১৭ নাম্বার ওয়ার্ড এলাকার বাসিন্দারা।
