আর কতদিন এভাবে চলবে
কাজ নেই অনেক অভিনেতা-অভিনেত্রীরা সুযোগ পাচ্ছেন না। কখনো অভিযোগ উঠেছে স্বজনপোষণের কখনো অভিযোগ উঠেছে নেপোটিজম এর। এবার সেই অভিযোগ এই সোশ্যাল মিডিয়ায় সরব হলেন বিখ্যাত অভিনেতা সুমিত গাঙ্গুলী। করোনা অবহে অনেক শিল্পী তাদের কাজ হারিয়েছে, প্রতিবাদের ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ব্যক্তিগত পরিচয় ছাড়া প্রতভার মূল্য থাকছে না এমনটা অভিযোগ করেছেন একাধিক শিল্পী। এবার অভিমানের সুরে ধরা পরল বিখ্যাত অভিনেতা সুমিত গাঙ্গুলির প্রফাইলে। তিনি তার ফেইসবুক প্রোফাইলে একটি পোস্টে লিখেছেন “মুখে কেউ কিছু বলছি না। কিন্তু আমরা আর কতদিন টানতে পারব জানিনা! মানুষের মনোরঞ্জন করে পেট ভরে আমাদের। তাদের মন খারাপ হলে, সে মন একটু ভাল হয় আমাদের কাজ দেখে। তাই আমরা তাদের কাছে ভালবাসার বা প্রিয় হই। তারা আমাদের উপহার দিয়েছেন সম্মান খ্যাতি সব কিছু। সাধারণ থেকে অসাধারণ করে দিয়েছেন তারাই। এ বড় আনন্দের পাওনা। লকডাউনেও আমাদের কাজ দেখে মন হালকা করেছেন গৃহবন্দী প্রায় সবাই।
কিন্তু, আমাদের মন??
লকডাউন উঠে গেলেও ভয়ংকর সমস্যায় থাকবে আমাদের সব শিল্পী ও কলাকুশলীদের পেট। আসলে, দিন আনি দিন খাই আমরাও। মার্চ থেকে আপনাদের মতই আমাদের কারো রোজগার নেই।শুটিং বন্ধ।যতদিন না সাধারণ মানুষ আর্থিকভাবে সচ্ছল হচ্ছেন বা করোনা আতংক মন থেকে না কাটাতে পারছেন, ততদিন সিনেমা হলে কেউ যাবেন না,টিকিট কাটবেন না, ফলে টাকা উঠবে কি করে? সুতরাং, প্রোডিউসাররা ততদিন ঝুঁকি নিয়ে কোন ছবি আর বানাবেন না। সুতরাং এই অনিশ্চিত ততদিন আমরা বেকার। এদিকে টেলিভিশন চলে প্রোডাক্টের বিজ্ঞাপনের ওপর নির্ভর করে। কারখানা বন্ধ,শ্রমিক বেকার,তাই বিজ্ঞাপন থেকে রোজগার বন্ধ টিভি চ্যানেলের। সাথে করোনা চাপে শুটিং বন্ধ। ফলে চালু সিরিয়াল গুলো আসতে আসতে বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ টিভির লক্ষ লক্ষ শিল্পী আর কলাকুশলীও বেকার! আরো বাড়বে। কি হবে কেউ জানিনা। আন্দাজ,অন্তত সেপ্টেম্বর অক্টোবর অবধি তো এ চাপ থাকবেই।আমাদের পি এফ গ্রাচ্যুইটি পেনশান কিছু নেই। পেটে খাবার থাক না থাক হাসিমুখে সেজে গুজে থাকতে হয়, জাস্ট জীবিকার নিয়মে।সব বিত্তের মানুষের সুখে দুঃখে আমরা পাশে দাঁড়াই, আশার কথা বলি! কিন্তু আমাদের হয়ে বলার মানুষ প্রায় নেই। বিনোদনের মানুষদের আবার দুঃখ কষ্ট হয় নাকি?!! ফেসবুকে বা অন্যান্য ঘুরে বেড়ানো ভিডিওগুলো দেখে ভুল ভাববেন না। হাতে কাজ নেই, পেটে রোজগার নেই। যন্ত্রণা ভুলতে আর আপনাদের আনন্দ দিতে বাড়ি বসে এইসব করছি আমরা সবাই। এক টাকাও রোজগার নেই। শুধু আশার বীজ বুনছি।এন্টারটেইনমেন্ট নিউজ দেখে মানুষ আমাদের জীবনকে তুলোয় মোড়া রুপকথা ভাবেন। আসলে ঠিক তার উল্টো আমরা। একদম আপনাদের মতই সবটা। তফাত হল, আপনি প্রকাশ্যে কাঁদতে পারেন, আমরা পারি না। আপনাদের মত জমানো টাকা খরচ করেই দিন কাটছে।কিন্তু এভাবে কতদিন? অধিকাংশের বিপদ চরম।ছোট আর মাঝারি শিল্পী বা টেকনিশিয়ানরা বাড়িভাড়া দিতে পারছেন না, খাবার টাকা নেই। অধিকাংশ ছেলে মেয়ে কলকাতার বাইরের জেলা গুলো থেকে লড়াই করতে আসে আমাদের ইন্ডাস্ট্রিতে। বিপদে বাড়িও ফিরতে পারে নি। মুড়ি জল খেয়ে আছে। বকেয়া টাকা চাইতে গেলে লোকজন পরিস্থিতির দোহাই দিচ্ছে বা ইন্ডাস্ট্রি খুললে পাবে বলছে!!!!মডেলিং বা গ্ল্যামার জগতের সব লোকজনেরও এক হাল! খালি পেট।কিন্তু প্রকাশ্যে মাথা হেঁট করা যাবে না! জীবিকার নিয়ম। গ্ল্যামার ওয়ার্ল্ড যে!! কবে এসব দূর হবে জানিনা। অনুরোধ, যদি আপনাদের বাড়িতে বা পাড়ায় এরা ভাড়া থাকেন, সাধ্যমত একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন, তাড়িয়ে দেবেন না! হয়ত আপনার মন খারাপের দিনে, একটা সিনেমা,একটা সিরিয়াল, একটা অভিনয়, একটা লেখা, একটা গান বা একটা ছবি আপনার মনটা একটু অন্যরকম করে দিয়েছিল। মুড অফ কেটে গেছিল! এরা সেই মন ভাল করিয়ে ইন্ডাস্ট্রির কর্মী। পারলে পাশে থাকুন।🙏❤সেরে উঠুক সব জীবিকার মানুষ!❤ (Collected)” তুমি শুধু সুমিত গাঙ্গুলী নয় অনেক প্রতিভা মান অভিনেতারাই আজ হারিয়ে যেতে চলেছেন। তাদের প্রতিবাদ আদেও কি কেও শুনছেন? এমন প্রশ্ন তুলেছেন বিশিষ্ট মহলের একাংশ।
