তৃণমূল মুখি বাবুল???
মন্ত্রিত্ব খাওয়ানোর পর বেসুরো বাবুল? মুদি মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদলে বাংলা থেকে মন্ত্রিত্ব পেয়েছেন নিশীথ প্রামানিক সহ ৩ জন সংসদ। কিন্তু এই পথ বদলে মন্ত্রিত্ব খুইয়েছেন বাবুল সুপ্রিয়। তারপর থেকেই অনেকটাই বেসুরো বাবুল এমনটাই দাবি রাজনৈতিক মহলের একাংশের। সোশ্যাল মিডিয়ায় তার পোস্টে কে কেন্দ্র করে দলের অন্দরে বাড়ছে ধোঁয়াশা। শোনা যাচ্ছিল তৃণমূল নেত্রী কে অনেক দিন ধরেই টুইটারে ফলো করেছিলেন বাবুল সুপ্রিয় এবার সেই তালিকায় নতুন সংশোধন তোমাকে হচ্ছে All India Trinomul Congress কে টুইটারে ফলো করছেন বাবুল সুপ্রিয়। পাশাপাশি মতি মন্ত্রিসভার প্রাক্তন সদস্য বাবুল সুপ্রিয় টুইটারে ফলো করছেন মুকুল রায় কেও। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে টুইটার সোশ্যাল মিডিয়া দিয়ে পার্টি চলে না। রাজনৈতিক মহলের একাংশের মতে বাবুল সুপ্রিয় ফেসবুক পোস্টে স্পষ্ট তিনি মন্ত্রিত্ব হারিয়ে আদেও খুশি নন। বাবুল বনাম দিলীপ সংঘাত ইতিমধ্যেই শিরোনামে উঠে, তারমধ্যেই সোশ্যাল মিডিয়া তে ইঙ্গিতপূর্ণ পোস্ট প্রশ্ন উঠছে তবে কি এইসব ইঙ্গিত কি বাবুলের তৃণমূল মুখি হওয়ার স্পষ্ট ইঙ্গিত, এমনটাই প্রশ্ন তুলছেন রাজনৈতিক মহলের একাংশ। যদি এই বিষয়ে বাবুল সুপ্রিয়র পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বাবুলের সাথে মমতার যোগ নিয়ে আগে উঠেছিল একাধিক প্রশ্ন। এবার টুইটারে মুকুল রায় ও all India Trinamool Congress কে ফলো করার পর সেই প্রশ্ন আবার অন্য মাত্রা পেয়েছে এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের। যদিও বাবুল সুপ্রিয়র মন্ত্রিত্ব খোয়ানো নিয়ে খোদ মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী যা অনেকটা ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। বাবুলকে যে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল নিজের ফেইসবুক পোস্টে ঘুরিয়ে সেকথাও বুঝিয়ে দেন বাবুল সুপ্রিয়। মুখ্যমন্ত্রী বক্তব্য “বাবুল সুপ্রিয় খারাপ হয়ে গেছে ” তবে কি বিজিবি কেন্দ্রীয় মন্ত্রীদের খাতায় খারাপ বাবুল সুপ্রিয়ই কি মুখ্যমন্ত্রীর খাতায় ভালো? এই নিয়ে সন্দেহ দানা বাঁধছে রাজনৈতিক মহলে…
