July 18, 2026

তৃণমূলের আসল মালিকানা কার? বড়ো সিদ্ধান্ত

1 min read
Spread the love

নিজস্ব সংবাদদাতা | DigitaLIndian GoldenIndiaতৃণমূল কংগ্রেসের মালিকানা এবং দলীয় প্রতীক ‘জোড়াফুল’ কার হাতে থাকবে—এই প্রশ্নকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। একদিকে কালীঘাট শিবির, অন্যদিকে ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বাধীন শিবির—দুই পক্ষই নিজেদেরকে প্রকৃত তৃণমূল কংগ্রেস হিসেবে দাবি করছে। একুশে জুলাইয়ের কর্মসূচির আগে এই বিতর্ক ঘিরে দুই শিবিরেই উত্তেজনা তুঙ্গে।সূত্রের খবর, নিজেদের দাবির পক্ষে প্রয়োজনীয় নথিপত্র ইতিমধ্যেই একাধিক দফায় ভারতের নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে উভয় পক্ষ। কমিশনের সামনে নিজেদের অবস্থান তুলে ধরেছে দুই শিবিরই। এখন সকলের নজর কমিশনের পরবর্তী পদক্ষেপের দিকে।শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিষয়টি সম্পূর্ণভাবে আইন ও নির্ধারিত প্রক্রিয়া মেনেই নিষ্পত্তি করা হবে। কমিশনের বক্তব্য অনুযায়ী, সংশ্লিষ্ট সব পক্ষের জমা দেওয়া নথি যাচাই করা হবে এবং প্রয়োজনীয় শুনানির পরেই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।ফলে আপাতত জোড়াফুল প্রতীক বা দলের স্বীকৃতি নিয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি। কমিশনের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত রাজনৈতিক মহলে জল্পনা অব্যাহত থাকবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *