November 26, 2026

বর্ধমানের দিলীপ ঘোষ কে ঘিরে বিজেপির কর্মীসমর্থকের বিক্ষোভ

Spread the love

হঠাৎ শুরু হয় এক চিৎকার আজ কেন আমাকে ঢুকতে দেওয়া হবে না। সাংবাদিক সম্মেলন করতে করতে দিলীপ ঘোষের সম্মতি আচ্ছা ওকে ঢুকতে দাও ঢুকতে দাও। এবার বর্ধমানের প্রকাশ্যে এলো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব , বর্ধমানের দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছিল আদি বিজেপি নব্য বিজেপির দ্বন্দ্ব, এই দিন জেলাস্তরে এক বৈঠক করতে বর্ধমান জেলা কার্যালয় এসেছিলেন দিলীপ ঘোষ এবং এই বৈঠকে কারা উপস্থিত থাকবে না থাকবে তা নিয়ে তৈরি হয় দ্বন্দ্ব। অবশেষে বিজেপির রাজ্য সভাপতি কে দেখিয়ে তাকে ঘিরে বিক্ষোভ শুরু করে আদি বিজেপির কিছু কর্মী। তাদের বক্তব্য এখন সুযোগসন্ধানীরা দলে বেশী গুরুত্ব পাচ্ছে পুরনো দিনের কর্মীরা হারাচ্ছে তাদের গুরুত্ব। অভিযোগ ওঠে কঠিন সময়ে দিনের পর দিন যাদের বাড়িতে রাজ্য সভাপতি খেয়ে এসেছেন তারাই গুরুত্ব পাচ্ছেন না দলে। এই নিয়ে চলে বিজেপির রাজ্য সভাপতি কে ঘিরে বিক্ষোভ অবশেষে দিলীপ ঘষের নিরাপত্তারক্ষীরা জনৈক বিক্ষোভকারী ব্যক্তিকে সরিয়ে দেন। শেষমেষ বিক্ষোভকারীরা জায়গা পায়না দলীয় সেই বৈঠকে। বিজিবি অন্দরে একাধিক গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় রীতিমতো চূড়ান্ত অস্বস্তিতে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *