November 26, 2026

আমি দাদাকে বালিশ চাপা দিয়ে খুন করেছি

Spread the love

বাসদ্রোনির শুভাশিস চক্রবর্তী হঠাৎ থানায় গিয়ে জানান যে তিনি নিজের দাদাকে খুন করেছেন । পুলিশি তদন্তে বেরোল অন্য একসত্য, শুভাশিস চক্রবর্তী তার দাদা দেবাশীষ চক্রবর্তী কে খুন করেননি আসল সত্যতা দাদা মারা গেছেন সেরিব্রাল হেমারেজে। রহস্য এখানেই যে ভাই শুভাশিস তাহলে কেন তাহলে নিজেকেই নিজের দাদার খুনি হিসাবে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন ? সত্য উন্মোচনে বেরিয়ে এলো এক রোমহর্ষক সত্য। মঙ্গলবার রাতে বাসদ্রোণী থানায় গিয়ে শুভাশিস চক্রবর্তী দাবি করেন যে তিনি তার দাদাকে বালিশ চাপা দিয়ে খুন করেছেন। বাসদ্রোণীর নিরঞ্জন পল্লীর বাসিন্দা শুভাশিস চক্রবর্তীর এই দাবীর পেছনে উঠে এলো অন্য সত্যি। পুলিশ তদন্তে নেমে শুভাশিসের বাড়িতে গিয়ে দেখে দেবাশীষ চক্রবর্তীর মৃতদেহ ঘাটে পড়ে আছে, দেবাশীষের মাথার কাছে রাখা একটি বাটি এবং মাথায় জলপট্টি। তদন্তকারী আধিকারিকরা ঘটনাস্থলে এসে বুঝতে পারেন যে এটি বালিশ চাপা দিয়ে মৃত্যুর ঘটনা নয় ।এরপর দেবাশীষের চক্রবর্তীর দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ, পুলিশের জিজ্ঞাসাবাদের উত্তরে শুভাশিস চক্রবর্তী জানান যে তার হাতে কোনো কাজ ছিলো না কারণ তার চোখে একটি সমস্যা আছে, ফলত তাদের নির্ভর করতে হতো তার পিতার পেনশিয়ানের উপর ।যার একটি ভাগ পেতেন তার মা, কিন্ত গত মে মাসে তাদের মা মারা যাওয়ায় চরম অর্থনৈতিক সঙ্কটের মুখে পড়ে তাদের পরিবারে জীবিত দুই সদস্য দেবাশীষ ও শুভাশিস।৭৫০০ টাকার ভাড়া ঘর থেকে তাদেরকে নামতে হয় ১৫০০ টাকার ভাড়া কুঁড়ে ঘরে।যদিও অর্থনৈতিক সমস্যার সমাধান হিসেবে মা ও দাদার মৃত্যুর পর শুভাশিস চক্রবর্তী আত্মহত্যার চেষ্টা করেন এমনটাই পুলিশকে জানিয়েছেন শুভাশিস । পুলিশের তদন্তে শুভাশিস চক্রবর্তী জানান তার দাদা মৃত্যুর আগে তাকে বলে গেছিলেন ” আমি মরে গেলে পুলিশকে বলবি যে বালিশ চাপা দিয়ে খুন করেছিস”। এর পরে আসে ময়নাতদন্তের রিপোর্ট যেখানে দেখা যায় সেরিব্রাল হেমারেজে মৃত্যু হয়েছে দেবাশীষ চক্রবর্তীর। এখানে উঠে এসেছে এক রোমহর্ষক আর্থিক সংকটের চিত্র কারণ তদন্তকারীদের একটা ধারণা খুনের অপরাধে জেল বা যাবজ্জীবন হলে সেখানে দু’বেলা দু’মুঠো অন্ন মিলবে এই ভাবনা থেকেই নিজের দাদাকে খুনের এক কাল্পনিক গল্প ভাবেন শুভাশিস চক্রবর্তী। যদিও এই রোমহর্ষক ঘটনায় বর্তমান সমাজ ব্যবস্থার এক ভয়াবহ চিত্র উঠে এসেছে এমনটাই দাবি করেছেন বিশিষ্টদের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *