গ্রেফতার করা হল জামতারা গ্যাংয়ের মাস্টারমাইন্ড সহ ৪ জন কে। হাজারের বেশি সিম সহ কয়েক লক্ষ টাকা উদ্ধার
কয়েকদিন আগে ফোনের লিংক পাঠিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের থেকে সাড়ে তিন লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে। এ কিভাবে টাকা হারানোর ঘটনা ঘটে শেক্সপিয়ার সরণি থানা এলাকায়। ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেপ্তার করেছিলেন পুলিশ। এবং এই গ্রেপ্তার ৫ জনের সুত্র ধরেই খোঁজ মেলে এই দলের পান্ডা সহ বাকিদের। জামতারা গ্যাংয়ের এই পাঁচ সদস্যকে শনিবারই গ্রেফতার করেন পুলিশ, এবং ধৃত জনের কাছ থেকে ১২৬০ টি জালি সিম কার্ড। একাধিক সোশ্যাল মিডিয়ার প্লাটফর্মে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন সিম দিয়ে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করত এই গ্যাং। দলের মূল পান্ডা পরেশ মন্ডল তার নির্দেশেই চলতো কাজ। শুধু গ্রেপ্তার নয় তল্লাশি চালিয়ে কয়েক লক্ষ টাকা ও হাজারেরও বেশি সিম উদ্ধার করেছে পুলিশ। একদিকে অনলাইন জালিয়াতির জন্য যখন লক্ষ লক্ষ টাকা খুইয়ে পথে বসেছেন একটা বড়ো অংশের মানুষ সেখানে প্রযুক্তিকে ব্যবহার করে মানুষকে প্রতারণা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে পুলিশ ও প্রশাসনের একাংশের।যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্কতামূলক প্রচারে উঠে এসেছে সাইবার ক্রাইম থেকে কিভাবে বাঁচবেন। এ বিষয়ে বিভিন্ন জেলায় তৈরি করা হয়েছে সাইবার ক্রাইম হেল্পলাইন ফোন নাম্বার ও হোয়াটসঅ্যাপ নাম্বার । তার পরেও প্রায় প্রতিনিয়ত কিছু মানুষ সাইবারক্রাইমের প্রতারণার জালে পা দিয়ে চলেছে।
