বাংলার মুখ উজ্জ্বল করলো উত্তরপাড়ার দুই ক্ষুদে খেলোয়াড়
বাংলার মুখ হয়ে উজ্জ্বল করে ইনডোর টেবিল টেনিসে মুখ উজ্জ্বল করে স্বর্ণপদক আনলেন হুগলীর উত্তরপাড়ার বাসিন্দা শ্রেষ্ঠা হাজরা এছাড়া বাংলার হয়ে রৌপ্যপদক জয় করেছেন রূপম সরদার। দুজনের এই সাফল্যের আপ্লুত তাদের কোচ ও অভিভাবকেরা। এই বিষয়ে তাদের কোচ অমিতাভ সাহা জানান এই বছরের যা পারফরম্যান্স তাতে দেখতে আমাদের শ্রেষ্ঠা হাজরা ও ন্যাশনালসে গিয়েছিল স্টেট চ্যাম্পিয়নশিপ অক্টোবর নভেম্বর নাগাদ হয়েছিল সেখানে শ্রেষ্ঠা মিক্সড ডবল, ডবলস সবকটিতেই স্বর্ণপদক পেয়েছে। রূপম সরদার এ বছর ডবল সে অল ইন্ডিয়া টুর্নামেন্টে একটাতে থার্ড হয়েছে যেই খেলাটা অনুষ্ঠিত হয়েছিল বরোদা তে। এছাড়াও রূপম বাংলার হয়ে একটি ব্রোঞ্জ পেয়েছেন , রূপম ডবলসেও রৌপ পদক অর্জন করেছেন । তিনি জানেন কোচ হিসেবে আমি আশাবাদী ও আরো এগোতে পারবে। ইন্দোর টেবিল টেনিসে বাংলার এই সাফল্যে আপ্লুত হয়ে উত্তরপাড়া যুব কংগ্রেসের সভাপতি শুভদীপ মুখার্জী তাদেরকে উৎসাহিত করতে সম্মাননা প্রদান করেন। এবং ওই ক্লাবকে প্রতিশ্রুতি দেন তিনি সার্বিকভাবে ওই ক্লাবের পাশে সব রকম ভাবে থাকবেন ও সহযোগিতা করার চেষ্টা করবেন। উত্তরপাড়া যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভদীপ মুখার্জী জানান আমরা খুবই গর্বিত, যে আমাদের এলাকায় এত ভাল একটি ক্লাব আছে যারা দীর্ঘদিন ধরে বাচ্চাদেরকে প্রশিক্ষণ দিয়ে এসেছে, এবং এই প্রশিক্ষিত ছাত্রছাত্রীরা বাংলার মুখ উজ্জ্বল করেছে ও আমাদের উত্তরপাড়ার মুখ উজ্জ্বল করেছে। এই সাফল্যে আপ্লুত হয়ে আমরা আমাদের পক্ষ থেকে সামান্য উপহারের ব্যবস্থা করেছি যাতে এরা উৎসাহিত হয়ে আরো ভালো ভাবে বাংলার মুখ উজ্জ্বল করতে পারে এবং এদের দেখে পরবর্তী প্রজন্ম আরো আপ্লুত হতে পারে। টেবিল টেনিসে স্বর্ণপদক জয়ের পর শ্রেষ্ঠা বলেন আমার এটাতে খুবই ভালো লাগছে এটা নিয়ে আমি বড় হয়ে আরো উন্নতি করতে চাই। এ বিষয়ে রূপম সরদার বলেন আমি বাংলার হয়ে খেলে রৌপ্যপদক অর্জন করেছি এটা আমার গর্বের বিষয়,আমি অলিম্পিকে খেলতে চাই । এ বিষয়ে উত্তরপাড়া তৃণমূল ছাত্র পরিষদের কনভেনার সৌভিক মন্ডল বলেন এরা যাতে ভবিষ্যতে আরও এগিয়ে যেতে পারে তার জন্য আমরা এদেরকে উৎসাহিত করতে কিছু উপহার তুলে দিলাম। আশা করি এরা ভবিষ্যতে শুধু বাংলার মুখ নয় দেশের মুখ উজ্জ্বল করতে পারবেন।

