শুটিং থেকে ফেরার পথে লড়ির ধাক্কায় মৃত্যু অভিনেত্রীর
শুটিং সেরে বাড়ি ফেরার পথে ঘটলো ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে শনিবার রাতে অকালে প্রাণ হারালেন সুচন্দ্রা দাশগুপ্ত। জানা যায় শনিবার রাতে মোটর বাইকে করে শুটিং থেকে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী সেই সময় লরির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়েন অভিনেত্রী। ঘটনাস্থলে মৃত্যু হয় সুচন্দ্রা দাস নামক এই অভিনেত্রীর ‘গৌরী এলো’ সহ একাধিক মেগা তে অভিনয় করছিলেন তিনি । ঘটনাস্থল বরানগর মৃত টলি অভিনেত্রী সুচন্দ্রা দাস শনিবার শুটিং সেরে অ্যাপ বাইকে চেপে বাড়ি ফিরছিলেন, বাড়ির গন্তব্যে যাওয়ার পথে বরানগর থানার ঘোষ পাড়ার কাছে একটি লরি ওই বাইকটিতে ধাক্কা দেন ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন অভিনেত্রী।
। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়ায়,বেশ কিছুক্ষণ ব্যহত হয় যান চলাচল ঘটনাস্থলে বড়নগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রিত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান অভিনেত্রীর মাথায় হেলমেট ছিল তা ভেঙে চুরমার হয়ে গেছে। বরানগর মোড়ের কাছে সিগনালে বাইকের সামনে চলে আসে একটি সাইকেল ফলে অ্যাপ চালক ব্রেক কষেন তখন বাইক থেকে ছিটকে পড়েন অভিনেত্রী এমন সময় পেছন থেকে আসা দশ চাকার একটি লরি পিষে দিয়ে চলে যায় অভিনেত্রী কে। প্রসঙ্গত উল্লেখযোগ্য ,টলি অভিনেত্রী সুচন্দ্রা গৌরী এলো সহ একাধিক মেগা তে অভিনয় করছেন। টলি অভিনেত্রীর এই আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে।
