কামারপুকুর এলাকায় লজ এবং হোটেলে অভিযান চলেছিল আরামবাগ এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্ত্তীর নেতৃত্বে
সেখ আব্দুল আজিম( হুগলি ),কামারপুকুর এলাকায় লজ এবং হোটেলে অভিযান চলেছিল আরামবাগ এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্ত্তীর নেতৃত্বে । আবার দেখা গেলো হাসপাতালের নিরাপত্তা খতিয়ে দেখতে রাতেই সি আই আরামবাগ এবং আরামবাগ এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্ত্তীর নেতৃত্বে পুরশুরা থানার ওসি রাসেল পারভেজ খান সহ মহিলা পুলিশ কর্মীদের সাথে নিয়ে আকরি শ্রীরামপুর গ্রামীন হাসপাতালে অভিযান চালালো হুগলি রুরাল পুলিশের উদ্দোগে , হাসপাতালে কর্মরত ডাক্তার এবং অন্যান্য কর্মীদের সাথে কথা বলেন বিভিন্ন সুবিধা অসুবিধা সংক্রান্ত বিষয়ে । পুলিশের হটাৎ অভিযানে হাসপাতালে কর্মরত প্রত্যেক কর্মীরা ধন্যবাদ জানিয়েছেন পুলিশকে , পুলিশ এর আসা যাওয়া থাকলে মানুষের ভয় থাকবে এতে সহজে ক্রাইম গুলো অনেকটা আটকানো যাবে । কোনো অসুবিধা মনে হলে স্পেশাল নাম্বার কিছু হাসপাতালে জানিয়েছেন জরুরি দরকার পুলিশের সঙ্গে যোগাযোগ করা যাবে । অন্যদিকে শুধু হাসপাতালে কর্মরত কর্মীরায় নয়, হাসপাতালে আসা বিভিন্ন রোগী এবং রোগীর পরিবার ও প্রশংসা করেছেন পুলিশের।

