November 26, 2026

অকালমৃত্যু প্রশাসনিক প্রধানের

Spread the love

করোনায় মৃত চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়। জলজ্যান্ত প্রনটি চিরতরে শেষ হয়ে গেল। আমারা হারালাম এক করোনা যোদ্ধা কে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০১১ ব্যাচের ডব্লিউবিসিএস (WBCS) অফিসার দেবদত্তা রায় প্রথমে পুরুলিয়া ২ নম্বর ব্লকের বিডিও (BDO) হিসেবে কর্মরত ছিলেন। পরে হুগলি জেলার চন্দননগর মহকুমা অফিসে ডেপুটি ম্যাজিস্টেট হিসেবে কাজে যোগ দেন। যদিও প্রথমদিকে সব ঠিক থাকলেও পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য থেকে বিশেষ ট্রেনে বাংলায় ফেরানোর কাজ শুরু হতেই তাঁর কাজের চাপ বেড়ে গিয়েছিল। অন্য রাজ্য থেকে যে শ্রমিকরা ডানকুনিতে আসছিলেন তাঁদের দেখাশোনার পুরো দায়িত্ব ছিল দেবদত্তার উপর। আর সেই কাজ করতে গিয়েই করোনায় আক্রান্ত হন তিনি। এমনকী এই মারণ ভাইরাসের জীবাণু প্রবেশ করে তাঁর স্বামীর শরীরেও। তারপর থেকে বারাকপুরে চিকিৎসা করাচ্ছিলেন তাঁরা। রবিবার দেবদত্তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালে ভরতি করা হয়েছিল। সোমবার সকালে সেখানে চিকিৎসাধীন থাকাকালীন অকালে প্রান হারান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *