November 26, 2026

বঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মিঠুন চক্রবর্তী?

Spread the love

মোদির ব্রিগেডে থাকছেন মিঠুন বলিউডের প্রথম ড্যান্সসিং ষ্টার মিঠুন চক্রবর্তীর জন্ম ১৬জুন ১৯৫০ স্থান বাংলাদেশের বরিশালে যা তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তানের অংশ ছিলো । গৌরাঙ্গ চক্রবর্তী আগাগোড়া নকশাল (বামপন্থী) মানুসিকতার ।শিক্ষাগত যোগ্যতা BSC কিন্তু বিজ্ঞান বিভাগের ছাত্র হয়েও বাংলা অ হিন্দী উভয় ভাষায় পারদর্শী মিঠুন তথা বাংলার দাদা ।প্রথম অভিনিত ছবি মৃগয়া । বাংলার রক থেকে কঠিন কঠিন সংঘর্ষ করে একাধিক ছবি তে ছোটো চরিত্রেও অভিনয় অভিনয় করতে হয় তাকে ১৯৮২তে ডিস্কো ডান্সার মিঠুনের জীবনে বড়ো পরিবর্তন আনে ।বাংলা হিন্দী উড়িয়া তেলেগু ও পাঞ্জাবী নিয়ে প্রায় ৩৫০ টির মতো ছবি করেন মিঠুন ।বাংলায় তার ওপর পাঁচটি বইও লেখা হয়েছে ।এই তো ছিলো রকের ছেলের মিঠুনের সুপারস্টার হয়ে ওঠার গল্প ।কিন্তু বঙ্গে পালা বদলে দিদির রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয় বাংলার দাদা মিঠুন । কিন্তু সারদা কেলেঙ্কারি তে একাধিক হেভিওয়েটের সাথে নাম জোড়ায় মিঠুন চক্রবর্তীর । তারপরে ইডির কাছে ১কোটি ২০ লক্ষ টাকা ফেরত দিয়ে নিজের ভাবমূর্তি স্বচ্ছ রাখার চেষ্টা অথবা তৃণমূলের সাথে দূরত্ব বাড়ানোর মাধ্যমে সন্যাস নেন মিঠুন চক্রবর্তী । কিন্তু বঙ্গে পালা বদলের রাজনীতি তে তৃণমূলের মুখ যখন মমতা বিজেপির মুখ কে এই নিয়ে নানা কানাঘুসো চলছিল রাজনৈতিক মহলে ঠিক সেই সময়ে উঠেছে দুই দাদার নাম । একজন বাংলার মহারাজ সৌরভ গাঙ্গুলী অন্যজন মিঠুন চক্রবর্তী । শোনাযায় দুইজনই নাকি বামপন্থী মানসিকতার । কিন্তু সৌরভ এর রাজনীতি তে আশা নিয়ে ধোঁয়াশা থাকলেও মোহন ভগবতের সাথে মিঠুনের সাক্ষাৎ জল্পনা বাড়িয়েছে রবিবাসরীয় মোদির সভায় মিঠুনের উপস্তিতি নিয়ে । তবে এই বিষয়ে মিঠুন দা বলেন মোহন ভাগবত এর সাথে তার এক আধ্যাত্বিক সম্পর্ক আছে । যদিও বঙ্গ রাজনীতি তে আদেও পালাবদল হবে নাকি তার উত্তর দেবে বাংলার মানুষ । তার আগে মোদির রবিবাসরীয় সভায় যদি মিঠুন দা উপস্থিত থাকে তবে বঙ্গে বিজেপির কর্মীদের নুতুন অক্সিজেন যোগাবে টা বলাই যেতে পারে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *