অজানা ইন্দিরা গান্ধী
এলাহাবাদে স্বরাজ ভবনে ১৯ শে নভেম্বর ১৯১৭ সালে জন্ম গ্রহণ করেন ব্যারিস্টার মতিলাল নেহুরুর নাতনী ইন্দিরা গান্ধী, দাদু নাম রাখেন ইন্দিরা, পিতা জহরলাল নেহুরু মেয়ের মুখ দেখে নাম রাখেন প্রিয়দর্শিনী. পুরো নাম হয় ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধী. ইন্দিরার জন্মের ৩মাসের মাথায় মহাত্মা গান্ধীর হাত ধরে পিতা পন্ডিত জহরলাল নেহুরু রাজনীতি তে যোগদান করেন. ইন্দিরা কে পুনের বার্ডেন স্কুলে ভর্তি করেন পিতা
পন্ডিত জহরলাল নেহুরু.
৩বছর পর ১৯২৪সালে ইন্দিরা গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তি নিকেতনে ভর্তি হন. ২৮শে ফেব্রুয়ারী ১৯২৮ সালে মাতা কমলা নেহুরু কে হারান ইন্দিরা গান্ধী, শেষ মুহূর্তে মায়ের মুখ দখার সুযোগ পান নি ইন্দিরা. জীবনের কঠোর অনুভব মজভুত করে ইন্দিরার জীবনাদর্শ কে. ১৯৩৬সালে ইন্দিরা উচ্চ শিক্ষার জন্য অক্সপোর্ড এ যান. ১৯৪১ সালে অক্সপোর্ড থেকে উচ্চ শিক্ষা সমাপ্তির পর দেশে ফেরেন ইন্দিরা. দেশে ফিরে পিতা কে জানান যে তিনি ফিরোজ গান্ধী কে বিয়ে করতে চান. পিতা এই কথা শুনে খুবই রুষ্ট হন, পন্ডিত নেহুরু এই বিয়েতে নারাজ ছিলেন. পরে গান্ধীজির মাধ্যমে পিতা কে রাজী করতে সক্ষম হন এবং ২৬শে মার্চ ১৯৪২ এ ইন্দিরা এবং ফিরোজ বিবাহ বন্ধনে আবদ্ধ হন. দুজনে মধুচন্দ্রিমায় কাশ্মীরে যান. কাশ্মীর থেকে ফেরার পর স্বামী স্ত্রী কে কারাগারে বদ্ধ করে তৎকালীন ইংরেজ সরকার. ১৩মাস স্বামী স্ত্রী উভয়ে কারাগারে আটক থাকেন. তারপর সুখবর ২০ অক্টোবর ১৯৪৪এ তাদের পরিবারে পুত্র সন্তান জন্ম গ্রহণ করেন নাম রাজীব গান্ধী. তার ঠিক ২ বছর পর ১৪ই ডিসেম্বর ১৯৪৬এ ঘড়ে আসে দ্বিতীয় পুত্র সন্তান নাম সঞ্জয় গান্ধী. ১৫ই আগস্ট ১৯৪৭ দেশ স্বাধীন হয়. স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন ইন্দিরার পিতা পন্ডিত জহরলাল নেহুরু. ১৯৫৯
সালে ইন্দিরা ভোটে দাড়িয়ে জয়লাভ করেন এবং জাতীয় কংগ্রেসের অধ্যক্ষহন. এর পর থেকে স্বামীর সাথে সম্পর্কের দুরুত্ব বাড়তে থাকে. ৪সেপ্টেম্বর ১৯৬০ এ স্বামী ফিরোজ গান্ধী যখন বয়স ৪৩ ঠিক তখন দ্বিতীয়বার হার্ট এটাক হয় এবং মৃত্যু মুখে পতিত হন. মাত্র ৪১ বছর বয়সে স্বামী কে হারিয়ে বিধবা হন ইন্দিরা গান্ধী. ২৭শে মে ১৯৬৪ পিতা জহরলাল নেহুরু কে হারান ইন্দিরা. ২৪ শে জানুয়ারি ১৯৬৬ ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী. তৎকালীন কংগ্রেস নেতা মুরারজী দেশাই প্রধানমন্ত্রী ইন্দিরা কে “গুঙি গুড়িয়া” বোবা পুতুল নামে আখ্যায়িত করেন. পরবর্তী কালে সারা বিশ্বের কাছে নিজের প্রতিভা প্রমান করেন ইন্দিরা গান্ধী. ১৯ শে জুলাই ১৯৭৯ সালে তিনি ১৪টি ব্যাঙ্ক কে রাষ্ট্রায়াত্ত করে ব্যাঙ্ক পরিশেবা কে সাধারণের জন্য খুলে দেন. কৃষি থেকে কৃষক অথবা সাধারণ মানুষের উন্নয়নের মাধ্যমে ১৯৭১ এ ৩৫২টি সিট পেয়ে পুনরায় প্রধানমন্ত্রী হন ইন্দিরা গান্ধী. ১৯৭১ সালে পশ্চিম পাকিস্তান ভারতের একাধিক জায়গায় হামলা চালায়.১৯৭১সালের ১৬ই ডিসেম্বর ৯৩ হাজার পাকিস্তানী সেনা কে বন্ধী করে পূর্ব পাকিস্তান কে স্বাধীন করতে সাহায্য করেন ইন্দিরা. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হন শেখ মুজিবর রহমান.তৎকালীন বিরোধী নেতা অটলবিহারী বাজপেয়ী ইন্দিরা গান্ধী কে দুর্গা নামে আখ্যায়িত করেন. ১৯৭৭সালে ইন্দিরা সরকারের অবসান ঘটে. ১৯৮০সালে পুনরায় ৩৭৪টি আসন পেয়ে ক্ষমতায় আসেন ইন্দিরা গান্ধী সরকার. ছোটছেলে সঞ্জয় গান্ধী ২৩শে জুন ১৯৮০ বিমান দুর্ঘটনায় মৃত্যু ঘটে. ১৯৮০ সালে পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে ব্লু স্টার অপিরেশন তার রাজত্বের সবথেকে কলংকৃত অধ্যায়. তার পর শিখ সমাজের একাংশের রোষ পরে তার ওপর. মৃত্যুর ১দিন আগে নিজের মৃত্যুর আশঙ্কা করেন ইন্দিরা গান্ধী. ৩১শে অক্টোবর ১৯৮৪তে নিজের নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান ইন্দিরা গান্ধী.
