November 24, 2026

অনেক প্রথম সারির যোদ্ধাও পাচ্ছেন না কোভিড এর ভ্যাকসিন

Spread the love

কভিডে সামনে থেকে যুদ্ধ করছেন অ্যাম্বুলেন্স চালক রা। কভিড আক্রান্ত রা বাড়ি থেকে হাসপাতালে যাওয়ার একমাত্র মাধ্যম এই অ্যাম্বুলেন্স চালকরা। দিন অথবা রাত্রী কোনোদিন ১৪ ঘন্টা অথবা কোনোদিন ১৭_১৮ ঘন্টা একটি ফোন কলেই নিজেদের জীবন কে হাতে নিয়ে করোনার সাথে লড়াই করছেন যারা আজও তারা উপেক্ষিত কভিড এর ভ্যাকসিন থেকে।কভিড আক্রান্ত দের ঘর থেকে হাসপাতালে অথবা হাসপাতাল থেকে বাড়ি নিয়ে যাওয়ার একমাত্র সম্বল এই অ্যাম্বুলেন্স ড্রাইভারা। অন্যদিকে যারা অনলাইনে সংবাদ পরিবেশন করেন নিজেদের জীবনের ঝুকি নিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ কে সবার আগে তথ্যপূর্ন ভাবে পরিবেশন এর প্রচেষ্টা করেন তারাও আজ উপেক্ষিত কোভিড এর ভ্যাকসিন থেকে। অনেক সময় অনেক উপেক্ষিত সংবাদ বড়ো হাউসে যায়গা পায়না বাণিজ্যিক স্লট এর অভাবে সেখানে অলি গলি তে অথবা মহানগরীর রাজপথে গিয়ে মানুষ এর যন্ত্রনা তুলে ধরার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন এই অনলাইন সাংবাদিক রা। কিন্তু সেই অনলাইন সাংবাদিক যারা মানুষ এর কাছে গিয়ে মানুষের তথ্যপূর্ন সংবাদ পরিবেশন করেন আজ তাড়াও উপেক্ষিত কভিড এর ভ্যাকসিন থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *