আবারো আত্মহত্যার চেষ্টা টলিপাড়ায়। প্রাণে বাঁচালেন পুলিশ
মাঝ রাতে ফেসবুকে টলিপাড়ার এক তরুণ অভিনেত্রীর আত্মহত্যার পোষ্টের চাঞ্চল্য ছড়ায় টলি পাড়ায়।প্রথমে ইংলিশে একটি পোস্ট তারপরে হাতে লেখা সুসাইড নোট যদিও সুইসাইড নোট টি পরে তার ফেসবুক থেকে ডিলিট করা হয়। আগের পোস্ট টি তে তিনি লিখেছেন ” I did a lot of struggle to survive.. My family is only responsible for everything. Now I want peace. Good bye. বাংলায় যার অর্থ দাঁড়ায় ” বেঁচে থাকার জন্য আমি অনেক সংগ্রাম করেছি। সবকিছুর জন্য আমার পরিবার দায়ী। এখন আমি শান্তি চাই। চির বিদায়। তারপর তার বন্ধু-বান্ধবরা এই ফেসবুক পোস্টটি দেখে বিচলিত হয়ে পড়েন। গত কয়েক মাসে যেভাবে একের পর এক মডেল ও অভিনেত্রীর মৃত্যু ঘটেছে তাতেই রীতিমতো সন্ত্রস্ত টলিপাড়া। এই পোস্টটি দেখে তার ফেসবুক ফ্রেন্ড ও পরিচিতদের মধ্যে আতঙ্কের সঞ্চার হয় প্রশ্ন ওঠে আবারো কি একটা অকাল মৃত্যু? অবশেষে পুলিশের তৎপরতা ও পরিচিতদের আপ্রাণ চেষ্টায় এই যাত্রায় বেঁচে যান টলিপাড়ার ওই অভিনেত্রী। জানা গিয়েছে এই মুহূর্তে সেই অভিনেত্রী বাইপাসের পাশে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তার পোস্টটি দেখামাত্র পুলিশকে ফোন করেন অভিনেত্রীর এক পরিচিত, ফোন পাওয়া মাত্র তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছায় পূর্ব যাদবপুর থানার পুলিশ। জানা গিয়েছে অভিনেত্রী নয়াবাদের এর একটি কমপ্লেক্সে বাড়ি ভাড়া করে থাকতেন এবং তিনি শুক্রবার অর্থাৎ ২৪.০৬.২০২২ তারিখে আত্মহত্যার এই পোস্টটি করেন। এবং তারপর থেকেই তার ফোনের সুইচ অফ পাওয়া যায়। অবশেষে পুলিশের তৎপরতায় প্রাণে বাঁচেন ওই অভিনেত্রী। পুলিশ সূত্রে জানতে পাওয়া গেছে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ খেয়েছিলেন ওই অভিনেত্রী । বেশ কয়েক মাস ধরে লাগাতার ভাবে ঘটে যাওয়া টলিপাড়ার অভিনেত্রী ও মডেল দের আত্মহত্যার পরে এই আত্মহত্যার চেষ্টা বেশ খানিকটা উদ্বেগ বাড়িয়েছে টলিপাড়ায়। টলিপাড়ার এই অল্প বয়সী অভিনেত্রীর মানসিক অবসাদ এর কারণ কি এই নিয়ে তদন্তে পূর্ব যাদবপুর থানার পুলিশ।
