November 24, 2026

উচ্চমাধ্যমিকে unsuccessful ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর

Spread the love

উচ্চমাধ্যমিকের প্রতিটি বিষয়ই রিভিউ করা যাবে ২০ জুন রাত ১২টা থেকে সমস্ত বিষয় পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা যাবে । এতদিন সর্বাধিক দুটি বিষয় রিভিউ করা যেত সেই নিয়মের বদল ঘটালো উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে পাশের দাবিতে ধরনায় বসে ছাত্রছাত্রীরা। তাদের দাবি একই স্কুলের একাধিক ছাত্র-ছাত্রী একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। উচ্চচাপে খাতা দেখার নিয়ম বদল করা হলো। উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা যাবে ২০ জুন রাত ১২টা থেকে, আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার তিন সপ্তাহের মধ্যে পাওয়াযাবে রিভিউয়ের ফল। যদিও উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর মঙ্গলবার বেশ কয়েকটি বিষয়ের উত্তর পত্র এলোমেলোভাবে খুঁটিয়ে দেখা হয় যদিও এতে কোনো ভুলভ্রান্তি ধরা পড়েনি । তবুও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ কোন ঝুঁকি না নিয়ে সব বিষয়ে রিভিউ সিদ্ধান্ত নিয়েছে । যদিও উচ্চমাধ্যমিক এবার রেকর্ড সংখ্যক পাস দেখা যায় কিন্তু ফল প্রকাশের পরই অকৃতকার্য হওয়া ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন, ছাত্র-ছাত্রীদের খুব সামাল দিতে উচ্চমাধ্যমিক শিক্ষা পর্ষদের এমন সিদ্ধান্ত এমনটাই মনে করছেন নেটিজেনদের একাংশ।যদিও উচ্চমাধ্যমিকে আন- সাকসেসফুল ছাত্র-ছাত্রীদের একাংশ নিজেদের খাতা রিভিউ করতে নারাজ, তাদের জন্য রিভিউ বা পরের বছর আবার পরীক্ষা দেওয়া ছাড়া আর কোনো পথ নেই । যদিও প্রত্যেক ব্যর্থতার পেছনে লুকিয়ে থাকে সাফল্য। তাই ভেঙে না পড়ে অনুত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের নতুন ভাবে তৈরি হওয়ার জন্যে মনোবল দিচ্ছেন শিক্ষা মহলের একাংশ।যদিও রিভিউ এর মাধ্যমে সঠিক মূল্যায়ন পুনরায় বিবেচিত হলে কেউ কেউ পাশ করতে পারেন এমনটা জানাচ্ছেন শিক্ষা মহলের একাংশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *