উলঙ্গ সাংবাদিক। ল্যাংটো গণতন্ত্র? দেখুন বিশেষ প্রতিবেদন
মধ্যপ্রদেশের সিধি তে সাংবাদিকদের সাথে বর্বোরোচিত আক্রমণ গণতন্ত্রকে ধর্ষণ। বিবস্ত্র করে সাংবাদিকদের জেলখানার পুড়লো মধ্যপ্রদেশের বিজেপি নিয়ন্ত্রিত পুলিশ। প্রসঙ্গত বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ খোলায় এক নাট্যকর্মী কে লকআপে পরেন মধ্যপ্রদেশে বিজেপি নিয়ন্ত্রিত পুলিশ, ফলো তো থানায় গিয়ে প্রতিবাদ জানায় স্থানীয় সাংবাদিকরা। তারপরে গণতন্ত্রকে নিয়ে ছেলে খেলা করে সংবিধানকে নগ্ন করার উদ্দেশ্যে সাংবাদিকদের উপর লাঠিচার্জ করেন মধ্যপ্রদেশ পুলিশ!? এখানেই শেষ নয় গণতন্ত্রকে ধর্ষণ করার প্রচেষ্টায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম ও তার কর্মী তথা সাংবাদিকদেরকে বিবস্ত্র করে লকআপে করে দেন মধ্যপ্রদেশ পুলিশ। ইতিমধ্যেই মধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় ভাইরাল হয়ে যায়। এর আগেও বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের আক্রমণ তথা আক্রান্ত হতে হয়। যেই সংবাদমাধ্যম সমাজের সত্যি কথা তুলে ধরে সেই সংবাদমাধ্যমের করা প্রশ্নের মুখে শাসক বিরোধী সমস্ত দলের নেতারাই বক্রোক্তি মূলক কটুক্তি করতে শোনা গেছে। আবার রাজনৈতিক নেতাদের বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে আনার জন্য তারাই সংবাদ মাধ্যমকে ব্যবহার করে থাকেন, কিন্তু তাদের ত্রুটি প্রকাশ্যে আনলেই সাংবাদিকদের হুমকির মুখোমুখি হতে হয় এমন বহু দৃষ্টান্তই অতীতে দেখা গেছে। একদিকে সংবাদমাধ্যম যখন সংবিধানের মেরুদন্ড সেই জায়গায় দাঁড়িয়ে সাংবাদিকদের নগ্ন করার অর্থ কি সংবাদমাধ্যমকে নগ্ন করা নয়। বিভিন্ন রাজনৈতিক নেতা নিজেদের জীবনে উন্নতির জন্য বিভিন্ন সাংবাদিকদের সহযোগিতা নেন আবার তাদের বিরুদ্ধে এক কলম লিখলেই ফোঁস করে ওঠা নেতার সংখ্যা নেহাত কম নয়। কিন্তু সমস্ত সীমা অতিক্রম করল মধ্যপ্রদেশে বিজেপি বিজেপি শাসিত পুলিশ। শুধু লাঠিচার্জের সীমিত থাকে নি তারা নগ্ন করেন সাংবাদিকদের।তাহলে সংবিধানের রক্ষকই কি রাজনৈতিক তোষন করতে গিয়ে সংবিধানের ভক্ষক এ পরিণত হতে চলেছে। এহেন ঘটনার কঠোর প্রতিবাদ ও সমালোচনা করছে গোটা বিশ্ব।একক সংখ্যাগরিষ্ঠতা কি একনায়কতন্ত্রের শামিল এমনটাই প্রশ্ন তুলছেন বিশিষ্ট মহলের একাংশ ।
