November 22, 2026

এনকাউন্টারে মারা হলো বিকাশদুবে কে

Spread the love

গ্যাংস্টার বিকাশ দুবে কে এনকাউন্টার করে মারলো পুলিশ।পুলিশের অভিযোগ বিকাশ দুবে পুলিশের থেকে বন্ধুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল।পুলিশের বক্তব্য উত্তরপ্রদেশের বিশেষ টাক্সফোর্স শুক্রবার সকালে বিকাশদুবে কে কানপুরে নিয়ে যাচ্ছিলেন কিন্তুু সেই সময়ে হটাৎ একটি বিকাশ দুবের গাড়িটি উল্টে যায় সেখানে বিকাশ দুবে পুলিশের কর্মীদের আক্রমনের চেষ্টা করে করে, পুলিশ রিবালবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তাই তারা এনকাউন্টার করতে বাধ্য হয়। কিন্তুু
এই এনকাউন্টার কে ঘিরে উঠেছে নানা প্রশ্ন। প্রশ্ন উঠেছে মধ্যপ্রদেশ থেকে বিকাশ দুবেকে আনার পর পুলিসের গাড়ির পিছন আসছিল সংবাদমাধ্যম। কিন্তু ২ কিলোমিটার আগেই হঠাত্ কেন তাঁদের আটকে দেওয়া হয়? প্রশ্ন উঠেছে, ঘটনার ২ ঘন্টা আগে ফুটপ্লাজার সিসিটিভি ফুটেজে দেখা গেছে যেই গাড়িটি উল্টেছে সেই গাড়িতে বিকাশ দুবে ছিলেন না। একাধিক প্রশ্ন দানা বাদছে এই মৃত্যুকে ঘিরে। এখন দেখার তদন্ত কি বলে যে খুন না এনকাউন্টার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *