তৃণমূল ছাড়লেন আর একজন বিশিষ্ট
সিঙ্গুর আন্দোলনের আরো এক কান্ডাড়ি গনেশ চক্রবর্তীর অকাল প্রয়াণে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বা তার অনুগামীদের দেখা গেল না।তবে গনেশ চক্রবর্তীর অকাল মৃত্যুর খবর পেয়ে।হুগলি জেলার বিভিন্ন প্রান্তের বিধায়ক থেকে তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা ও বিভিন্ন পৌরসভার প্রাক্তন প্রধান,উপ প্রধান, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান,উপ প্রধান, সদস্যরা শেষ যাত্রায় অংশ নেন।এক শোক বার্তায় হরিপালের বিধায়ক বেচারাম মান্না জানান।আমার সিঙ্গুর আন্দোলনের সঙ্গে যুক্ত এক মহান নেতাকে হারালাম।তৃণমূল মহিলা কংগ্রেসের হুগলি জেলার সভাপতি জানান।তার অকাল মৃত্যুতে সিঙ্গুর সহ হুগলি জেলার পার্টির সদস্যয়েরা শোকাহত।তার আত্মার শান্তির কামনা করি।সিঙ্গুর জয়হিন্দ বাহিনীর সভাপতি এক শোক বার্তায় বলেন।আমাদের বহুদিনের এক রাজনৈতিক দলের নেতৃত্ব কে হারালাম।

