November 25, 2026

ভোট-পরবর্তী হিংসায় হাইকোর্টের রায় নিয়ে প্রশ্ন?

Spread the love

*ভোট পরবর্তী হিংসার তদন্ত* ভোট-পরবর্তী অশান্তির মামলায় খুন ও ধর্ষণের তদন্তে CBI বাকি মামলার তদন্ত করবেন সিট এবং হাইকোর্টের নজরদারি হবে সম্পন্ন তদন্ত।বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ মামলার রায়দান করলেন কলকাতা হাইকোর্ট। খুন,ধর্ষণ, ও মহিলাদের উপর অত্যাচারের তদন্ত করবে সিবিআই অন্যান্য অভিযোগের তদন্ত থাকবে সিট। স্পেশাল ইনভেস্টিগেশন টিমে থাকছেন তিন জন সিনিয়র আইপিএস অফিসার থাকছেন কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র আইপিএস সুমন বালা সাহু এছাড়াও থাকছেন আইপিএস রণবীর কুমার। সমস্ত তদন্তের রিপোর্টসহ সপ্তার মধ্যে হাইকোর্টে পেশ করতে হবে। জাতীয় মানবাধিকার কমিশনের সাত সদস্যের কমিটির রিপোর্ট অনুযায়ী জ্যোতিপ্রিয় মল্লিক ও পার্থ ভৌমিক কে দুষ্কৃতী বলে দাবি করা হয় পরবর্তী সময়ে দুজনেই আপত্তি জানান এবং এই মামলার সাথে যুক্ত হতে চান। আবেদনটি খারিজ করে দেয় হাইকোর্ট।৪ অক্টোবর থেকে পরবর্তী শুনানি শুরু হবে। যদিও এই বিষয়ে বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা রাখতে চায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। হাইকোর্টের এই এহেন রায়ে বেজায় খুশি ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব। যদিও এই রায় নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার সম্ভাবনা থাকছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূলের তরফ থেকে আরও দাবি যা হিংসা ঘটেছে তা ৫ই মে এর আগে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি শপথ গ্রহণের পর কোন হিংসা সেই ভাবে দেখা যায়নি পশ্চিমবঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *