মাধ্যমিক পরীক্ষা পিছালো,১লা জুন থেকে হচ্ছেনা মাধ্যমিক পরীক্ষা। Madhyamik exam 2021।
অভিড এবং কোভিড পরবর্তী পরিস্থিতি শিক্ষার হাল একদিকে যখন তলানীতে তখন অনলাইন শিক্ষাকেই একমাত্র পথ হিসেবে বেছে নিয়েছে ছাত্রছাত্রীরা। গতবছর কোভিডের কারণে বাতিল হয়েছিল উচ্চমাধ্যমিকের দুটি পরীক্ষা সহ স্নাতকোত্তর স্তরের একাধিক পরীক্ষা। ২০২১ শিক্ষাবর্ষে মাধ্যমিক পরীক্ষার সুচি নির্ধারিত হয়েছিল পয়লা জুন থেকে। কিন্তু কোনোভাবেই পরীক্ষা বাতিলের পক্ষে নেই রাজ্য সরকার। একদিকে যখন ভোট তো ভোটের প্রচারে খামতি দেয়নি কোনো রাজনৈতিক দলই। এবং ভোটের ফল ঘোষণা হওয়ার পরেই করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতবর্ষ। পশ্চিমবঙ্গে বাতিল হয়েছে ট্রেন পরিষেবা। শুধু পশ্চিমবঙ্গেই সর্বমোট মৃতের সংখ্যা ১২৫৯৩ জন সেই সংখ্যাটি ভারতবর্ষের ক্ষেত্রে ৩৭০৪০৯৯ সেই অবস্থায় দাঁড়িয়ে আংশিক লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ। অবশ্যই তার প্রভাব পড়বে শিক্ষা ব্যবস্থার উপর। এইবছর পরীক্ষাথীদের সংখ্যা ১৩ লাখের কাছাকাছি।এবং পরীক্ষার সেন্টার সংখ্যা ৪২০০ কোভিড পরিস্থিতি তে বাড়ানো হয়েছে সেন্টার সংখ্যা। সেক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ জানিয়েছেন করোনার গ্রাফ কমলে ১লা জুন থেকেও পরীক্ষা হতে পারে। সঙ্গত উল্লেখযোগ্য এবছর যেহেতু টেস্ট পরীক্ষা হয়নি তাই পরীক্ষা না নিয়ে মূল্যায়ন করার কোন উপায়ও নেই মধ্যশিক্ষা পর্ষদ এর কাছে। তাই মধ্যশিক্ষা পর্ষদ কোনমতেই পরীক্ষা বাতিলের পক্ষে নয়। পয়লা জুন হাতে গোনা মাত্র কুড়ি দিন বাকি তাই যা সিদ্ধান্ত নিতে হবে খুব তাড়াতাড়ি তাই মুখ্যমন্ত্রী ও শিক্ষা মন্ত্রীর সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে পর্ষদ। তবে আপাতত যা পরিস্থিতি তাতে মাধ্যমিক পরীক্ষা পিছানোর সম্ভাবনা প্রবল এবং জুনের ১ তারিখ থেকে হতে পারে মাধ্যমিক পরীক্ষা।
